মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ মন্ত্রণালয়ের

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ চারা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ১৮ জুলাই সারা দেশে একযোগে এই ৩০ লাখ চারা গাছ রোপণ করা হবে।

বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

মন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে মাঠপর্যায়ে চার হাজার গাছ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এখন থেকে প্রতিবছরই একযোগে ৩০ লাখ চারা গাছ রোপণসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ৩০ লাখ শহীদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বন উজাড় করা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মূলত জ্বালানি কাজে ব্যবহারের জন্য বনের গাছ উজাড় করা হয়েছে। এ কারণে সেখানে কয়লার স্টোভ ও কয়লা দেওয়া বা কমিউনিটি রান্নাঘর করে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। রান্নার কাজে জ্বালানি সমস্যার সমাধান হয়ে গেলে সেখানের বনভূমিতে আবার গাছ লাগানো হবে।

সংবাদ সম্মেলনে পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সচিব আবদুল্লাহ আল ইসলাম মোহসিন প্রমুখ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,