২৫ জুন আসছে শাওমি মি প্যাড ৪

স্মার্টফোন তৈরিতে শাওমির বেশ নাম থাকলেও ট্যাবলেট খুব বেশি তৈরি করেনা চীনা এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান।

তবে শাওমির একটি ট্যাবলেট সিরিজ আছে মি প্যাড নামের যেটির প্রত্যেকটি আপগ্রেডেড ভার্সন প্রত্যেক বছর একটি করে উন্মুক্ত করে শাওমি।

টেকরাডারের খবরে বলা হয়, গতবছর শাওমি মি প্যাড থ্রি নামের ট্যাবলেটটি বাজারে এনেছিলো তবে খুব বেশি সাড়া পায়নি এর মিডিয়াটেক প্রসেসরের কারণে।

তবে এবছর মি প্যাডের পরবর্তী ভার্সনটি অর্থাৎ মি প্যাড ফোর রিলিজ করে আগের তুলনায় বেশি সাড়া পাবে বলে বিশ্বাস চীনের এই স্মার্টফোন কোম্পানিটির।

শাওমি মি প্যাড ফোরে থাকবে ৭.৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে যা অন্যান্য সাধারন হাই এন্ড ট্যাবলেটের ডিসপ্লে হয়ে থাকে। এই ট্যাবলেটে শাওমি প্রথমবারের মতো ব্যবহার করবে ১৮ঃ৯ অ্যাসপেক্ট রেশিও।

মি প্যাড ফোরে প্রথমবারের মতো থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর যা শাওমি পূর্বে তাদের কোনো ট্যাবলেটে ব্যবহার করেনি। ডিভাইসটির র‍্যাম এবং ইন্টারনাল স্টোরেজ কত হবে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য ডিভাইসটির লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এছাড়া এই ডিভাইসটিতে থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপারেটিং হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৮.০ অরিও সাথে শাওমির নিজস্ব এমআইইউআই ১০।

সম্পূর্ণ ডিভাইসটি ব্যাকআপ করার জন্য থাকবে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ডিভাইসটি আগামী ২৫ জুন চীনে উন্মুক্তের কথা রয়েছে। বাংলাদেশে আসলে বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম কত হবে তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

আরো দেখুন

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের