কী থাকছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে?

সম্প্রতি অ্যাপল উন্মুক্ত করেছে নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১২। আইওএস-এর পূর্ববর্তী সংস্করণের ব্যবহারকারীদের রিপোর্ট করা বাগগুলো দূর করে নতুন ফিচারে সাজিয়ে এই অপারেটিং সিস্টেম বাজারে আনা হয়েছে। যার মধ্যে থাছে স্ক্রিন টাইম, গ্রুপ ফেইস টাইম, মেমোজি, গ্রুপড নোটিফিকেশন সহ আরো অনেক নতুন নতুন ফিচার। আইওএস-এর বর্তমান অপারেটিং সিস্টেম আইওএস  ১১ যারা ব্যবহার করছেন, তারাই এই আপডেট পাবেন তাঁদের ফোনে।

এক নজরে দেখে নিন কী নতুনত্ব থাকছে নতুন এই অপারেটিং সিস্টেমে

পারফরমেন্স

আইফোন ফাইভ এস বা আইপ্যাড এয়ারের মতো পুরোনো ডিভাইসগুলোতে ভালোভাবে চালানোর জন্য উপযোগী করা হয়েছে আইওএস ১২-কে। যার কারণে কোনো অ্যাপ চালু করতে আগের চেয়ে ৪০ভাগ কম সময় লাগবে আর মাল্টিটাস্কিংয়ে ব্যবহার করা যাবে আগের চেয়ে আরো বেশি অ্যাপ। তাছাড়াও লক স্ক্রিন থেকে ক্যামেরা চালু হবে আগের চেয়ে ৭০ ভাগ দ্রুত, কিবোর্ড চালু হবে ৫০ভাগ দ্রুত আর শেয়ার শিট চালু হবে আগের চেয়ে অর্ধেক সময়ে।

1528621211 face time

কনফারেন্স ফেস টাইম

আইওএস ১২-এর ফেস টাইম ব্যবহার করে ৩২জন ব্যবহারারীর সঙ্গে একইসময়ে অডিও বা ভিডিও কলে যু্ক্ত হওয়া যাবে। এছাড়া টেক্সট ইফেক্ট যুক্ত করার সুবিধা থাকছে ছবি বা ভিডিওতে। আর এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা থাকার কারণে সুরক্ষিত থাকবে আলাপচারিতার গোপনীয়তা।

1528621232 memoji

মেসেজিং

বার্তা যিনি পাঠাচ্ছেন, তাঁর মনের ভাব এখন যেরকম, তা প্রকাশ পাবে বার্তায় যুক্ত করা মিমোজিতে, তাছাড়া ক্যামেরায় ধারণ করা যাবে সর্বোচ্চ ৩০ সেকেন্ডের এনিমোজি (এনিমেটেড ইমোজি)। আপনার নড়াচড়া আর জিভের অবস্থান থেকেই মিমোজি এই এনিমোজি তৈরি করতে সক্ষম। ছবির মানোন্নয়নের জন্য ক্যামেরায় আরো অনেক ইফেক্টের সাথে সাথে থার্ড পার্টি স্টিকার যুক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে।

1528621286 screen time

স্ক্রিন টাইম

ব্যবহারকারী কোনো অ্যাপ বা ওয়েবসাইট দেখে কতক্ষণ সময় তার মোবাইলে ব্যয় করছেন, তা জানার এবং নিয়ন্ত্রণ করার উপায় করে দিয়েছে নতুন এই অপারেটিং সিস্টেম। দিনে বা সপ্তাহে কতক্ষণ সময় আপনি অ্যাপ চালিয়ে, নোটিফিশেন দেখে বা ফোনে কথা বলে কাটালেন, তার বিস্তারিত তথ্য আপনাকে জানাবে স্ক্রিন টাইম। আর বাবা মা নির্ধারণ করে দিতে পারবেন তার বাচ্চারা কতক্ষণ সময় ফোনে গেম খেলে বা অ্যাপ চালিয়ে কাটাতে পারবে।

এছাড়াও ডু নট ডিস্টার্ব, গ্রুপড নোটিফিকেশনস, অগমেন্টেড রিয়েলিটি, নতুন ফটো অ্যাপ, অধিক কর্মক্ষম ক্যামেরা, নতুন সিরি ফিচার আর নিরাপত্তা ও গোপনীয়তার উন্নততর ফিচারে সজ্জিত হয়ে আসছে নতুন এই অপারেটিং সিস্টেম। এখন অপেক্ষা খালি নিজের হাতে যাচাই করে দেখার কেমন হলো নতুন এই আপডেট।

আরো দেখুন

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের