বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ব্লাড ডোনেশন হাব চালু করেছে ফেসবুক

ফেসবুক তাদের প্ল্যাটফর্মের নির্দিষ্ট স্থানে যুক্ত করছে ‘রক্তদান’ ফিচার বাটন, যার মাধ্যমে সহজেই রক্তদান কর্মসূচি, রক্তের জন্য অনুরোধ ও নিকটস্থ ব্লাড ব্যাংক-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ফেসবুকে ‘রক্তদান’ ফিচারটি নতুন রূপে চালু হয়। ফেসবুকের ওয়েবসাইটের একটি নতুন অপশন হিসেবে যুক্ত থাকছে রক্তদান।

ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিচারটির সাহায্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষ তাদের কাছের ব্যক্তিদের রক্তদান করতে পারবেন। এ ছাড়া এ দেশগুলোতে রক্তের স্বল্পতা, রক্তদানের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ফেসবুক বিভিন্ন কর্মসূচি চালু করেছে।

যাঁরা ফেসবুকের রক্তদান ফিচারটি ব্যবহার করবেন, তাঁরা ফেসবুকে রক্তদাতা হিসেবেও সাইনআপ করতে পারবেন। নিকটস্থ কারও রক্তের প্রয়োজন হলে ফেসবুকে রক্তদাতা হিসেবে সাইন আপকারী নোটিফিকেশন পাবেন।

এখন পর্যন্ত ১০ মিলিয়নেরও বেশি মানুষ ফেসবুকে রক্তদাতা হিসেবে সাইনআপ করেছেন এবং অনেকেই ফেসবুকের সাহায্যে এ সুবিধা গ্রহণ করেছেন।

ফেসবুকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মে ও জুন মাসে সাধারণত রক্তদাতার পরিমাণ সবচেয়ে কম থাকে। রক্তদাতার স্বল্পতা ও প্রয়োজন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং তাঁদের রক্তদানে উৎসাহিত করতে ফেসবুক জুন মাসজুড়ে একটি কর্মসূচি চালাচ্ছে। এ ছাড়া ফেসবুকের মাধ্যমে রক্তদান করার প্রক্রিয়া সম্বন্ধে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া এবং যাঁরা ফেসবুকের ফিচার ব্যবহার করে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন, তাঁদের গল্প শেয়ার করা হচ্ছে।

আরো দেখুন

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের