আফ্রিদির পছন্দ লারা ও ‘ক্যাপ্টেন কুল’ ধোনি

3c5c82e7aac4683dbc6d11f8d5f7577d 5af6b50a5a097ফক্স স্পোর্টস এশিয়াকে দেওয়া দ্রুত প্রশ্নোত্তর পর্বের এক সাক্ষাৎকারে চটপট কিছু জবাব দেন আফ্রিদি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সবচেয়ে ঠান্ডা মাথার অধিনায়ক কে? জিজ্ঞেস করা হয়েছিল, ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের মধ্যে তাঁর পছন্দের ক্রিকেটার কে?

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই আগুনে লড়াই। কিন্তু মাঠের বাইরে এই দুই খেলোয়াড়েরা ঠিক তাঁর উল্টো। একে অপরকে প্রশংসায় ভাসিয়ে দেন। শহীদ আফ্রিদি যেমন বললেন, ক্রিকেট বিশ্বে সবচেয়ে ঠান্ডা মাথার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

কানাডার টরন্টোয় ‘শহীদ আফ্রিদি সিসি’ নামে—নিজের নামে—একটি ক্রিকেট ক্লাব চালু করেছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। টরন্টো এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে ক্লাবটি প্রতিদ্বন্দ্বিতা করবে। এ উপলক্ষে ফক্স স্পোর্টস এশিয়ার মুখোমুখি হয়েছিলেন আফ্রিদি। দ্রুত প্রশ্নোত্তর পর্বের এক সাক্ষাৎকারে আফ্রিদি চটপট কিছু জবাব দেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সবচেয়ে ঠান্ডা মাথার অধিনায়ক কে? আফ্রিদির জবাব, ‘এম এস ধোনি।’

ভারতের সাবেক এই অধিনায়ক তাঁর নেতৃত্বকালীন সময়ে ‘ক্যাপ্টেন কুল’ তকমা পেয়েছিলেন শুধু মাথা ঠান্ডা রেখে দল জেতানোর অবিশ্বাস্য দক্ষতার জন্য। এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবেও দেখা যাচ্ছে সেই পুরোনো ধোনিকে। তবে ভারতে আফ্রিদির সবচেয়ে পছন্দের ক্রিকেটারটি কিন্তু ধোনি নন, তিনি আফ্রিদির বন্ধুপ্রতিম বিরাট কোহলি। প্রশ্নোত্তর পর্বে আফ্রিদি নিজেই এ কথা বলেছেন।

যদিও আফ্রিদির একটি মন্তব্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আঘাত পেতে পারেন। ৩৮ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে জিজ্ঞেস করা হয়েছিল, লারা না টেন্ডুলকার? মানে, ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের মধ্যে তাঁর পছন্দের ক্রিকেটার কে? আফ্রিদি বেছে নিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তিকে। ক্রিকেটার না হলে সামরিক বাহিনীতে যোগ দিতেন, এ কথাও জানিয়েছেন তিনি।

ক্রিকেট বিশ্বে কার চুলের ছাঁট সেরা—এ প্রশ্নের জবাবে আফ্রিদি বেছে নিয়েছেন নিজেকেই। দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের মধ্যে তাঁর পছন্দ অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে। ৫ ওভারে ৭৫ রান দরকার, এমন পরিস্থিতিতে উইকেটের অন্যপ্রান্তে কাকে চান—এই প্রশ্নের জবাবে আফ্রিদি বেছে নিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাককে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।