নয় স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশ

116555 noyআইএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপের ১০ ইভেন্টে ৯টি ফাইনালে উঠেছেন বাংলাদেশের আরচাররা। আর ফাইনাল মানেই স্বর্ণের লড়াইয়ে। গত বছর প্রথম আসরে জেতা ৬ স্বর্ণ ছাড়িয়ে যাওয়ার যে প্রত্যাশার কথা শুনিয়েছিলেন কর্মকর্তারা, সে সম্ভাবনায় ভালোভাবে টিকে আছেন স্বাগতিক আরচাররা। ৯ ইভেন্টের একটি আবার ‘অল বাংলাদেশ’ ফাইনাল। যার অর্থ একটি স্বর্ণ নিশ্চিত বাংলাদেশের। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ছিল বাংলাদেশি আরচারদের দাপট।একমাত্র রিকার্ভ নারীদের ব্যক্তিগত ইভেন্টে নাসরিন আক্তারের ব্যর্থতা ছাড়া সব কিছুই এগিয়েছে ঠিকঠাক মতো। বাংলাদেশ কেবল এই একটি ইভেন্টেই পারেনি ফাইনালে উঠতে। নাসরিন সেমিফাইনালে ৬-০ সেট পয়েন্টে হেরেছেন তুরস্কের উনসাল বেগুনহানের কাছে। এমন কি নাসরিন ব্রোঞ্জের লড়াইয়েও হেরেছেন তাজিকিস্তানের জুখলো তাগায়েভারের কাছে।
আজ স্বর্ণের লড়াই শুরু হবে বাংলাদেশের দুই আরচারের লড়াইয়ের মধ্য দিয়ে। কম্পাউন্ড পুরুষ এককে অসীম কুমার দাস ও মো. আবুল কাশেম মামুন স্বর্ণপদকের জন্য লড়াই করবেন। ফলে এই ইভেন্টে সোনা ও রূপা দুটিই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এছাড়া কম্পাউন্ড মহিলা এককে রোকসানা আক্তার ও ইরাকের ফাতিমা আল মাসহাদানী, কম্পাউন্ড মিশ্র দলগতে এবং কম্পাউন্ড পুরুষ দলগতে বাংলাদেশ ও ইরাক, কম্পাউন্ড মহিলা দলগতে বাংলাদেশ ও মরক্কো আজ সোনার লড়াইয়ে নামবে। রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের মো. রুমান সানা ও সৌদি আরবের বিনালী আবদালেলাহ, রিকার্ভ মিশ্র দলগতে বাংলাদেশের রুমানা সানা ও নাসরিন আক্তার লড়বেন তুরস্কের বেরেকেত বুকার ও উনসাল বেগুনহানের বিপক্ষে, রিকার্ভ পুরুষ দলগতে বাংলাদেশের মো. রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও শেখ সজিব মুখোমুখি হবেন নেপালের নাগারকোটি রুশান, শেরচান অসীম ও পুন মাগার তিলকের এবং রিকার্ভ মহিলা দলগতে বাংলাদেশের নাসরিন আক্তার, বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলা খেলবেন আজারবাইজানের গাসিমোভা অজি, ইবাদোভা সুগরাগহানিম ও রামাজানোভা ইয়ালাগুলের। বাকি ইভেন্ট রিকার্ভ মহিলা এককে তুরস্কের উনসাল বেগুনহান স্বর্ণপদকের জন্য লড়বেন এস্তোনিয়ার পারনাট রিনার সঙ্গে।
এদিকে গতকাল ব্রোঞ্জপদকের লড়াইয়ে একটিতে জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের বন্যা আক্তার ১৩৯-১৩৭ স্কোরের ব্যবধানে এস্তোনিয়ার হোইম এমিলীকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এছাড়া রিকার্ভ পুরুষ এককে এস্তোনিয়ার উনা মার্ট ৬-৪ সেট পয়েন্টে স্বাগতিক দলের মোহাম্মদ তামিমুল ইসলামকে এবং রিকার্ভ মহিলা এককে তাজিকিস্তানের তাগায়েভা জুখরো ৭-১ সেট পয়েন্টে বাংলাদেশের নাসরিন আক্তারকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন। রিকার্ভ মিশ্র দলগতে কিরগিজস্তান ৬-০ সেট পয়েন্টে এস্তোনিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। কম্পাউন্ড পুরুষ এককে ইরাকের সাখান ওয়ালিদ হামিদ ১৩৮-১৩৮ স্কোওে বাংলাদেশের মো. মিলন মোল্লাকে হারিয়ে ব্রোঞ্জপদক জেতেন। কম্পাউন্ড মিশ্র দলগতে নেপাল ও প্রাশাদা আচার্যকে এবং রিকার্ভ পুরুষ দলগতে সৌদিআরব ৫-১ সেট পয়েন্টে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ পায়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।