আলুর রস বগলের কালো দাগ দূর করে

অতিরিক্ত ঘামের কারণে কিংবা ডিওডেরান্ট ব্যবহারের কারণে আমাদের বগলের নিচের কালো দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে আলুর রস ব্যবহার করতে পারেন। তবে ভালো ফল পেতে এর সঙ্গে লেবুর রস, হলুদের গুঁড়ো ও শসার রস মিশিয়ে নিন। কীভাবে এই প্যাক তৈরি করবেন ও ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে ধাপগুলো দেখে নিন।

প্রথম ধাপ

প্রথমে একটি বাটিতে একটি বড় আলুর খোসা ছাড়িয়ে কুচি করে নিন। এই আলু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে একটি সুতির কাপড়ে চিপে এর রস বের করে নিন। আলুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

দ্বিতীয় ধাপ

এবার এর মধ্যে পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লেবুর রসের সাইট্রিক এসিড ত্বকের মরা কোষ দূর করে এবং এর ভিটামিন সি ত্বকের মেছতা দূর করতে কার্যকর।

তৃতীয় ধাপ

এই মিশ্রণের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিন। হলুদের গুঁড়ো ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে এবং ব্রণের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে।

চতুর্থ ধাপ

অর্ধেকটা শসা খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে এর রস বের করে নিন। এবার এক চা চামচ শসার রস এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। শসার ভিটামিন বি ও বায়োটিন ত্বকের কালচে দাগ দূর করে।

পঞ্চম ধাপ

এবার বগলের নিচে ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিন। একটি তুলার বলে মিশ্রণ নিয়ে বগলের নিচে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

ষষ্ঠ ধাপ

এখন একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে বগলের নিচে মুছে নিন। ভালো করে শুকিয়ে ওই অংশে কয়েক ফোঁটা গোলাপজল লাগান।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।