অস্ট্রেলিয়ায় দিবা-রত্রির টেস্টে খেলবেনা ভারত

116461 indiaআগামী ডিসেম্বরে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে গোলাপি বলে টেস্ট খেলতে চেয়েছে অস্ট্রেলিয়া। কারণ, ২০১৪ থেকে সেখানে একটি করে দিবা-রাত্রির ম্যাচ খেলে আসছে অজিরা। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও ভারত আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল, ওই ফরম্যাটে তারা খেলতে নারাজ। আজ ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, এ বছর গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলবে না তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডকে দেয়া মেইলে লিখেন, ভারতীয় ক্রিকেট বোর্ড এই মর্মে সম্মত হয়েছে যে ক্রিকেটাররা আগামী বছরের কোনো একসময় গোলাপি বলে ম্যাচ খেলবে।আপাতত তারা এই ফরম্যাটে খেলবে না। সুতরাং দিবা-রাত্রির ম্যাচ বাদ দিয়ে আগের ফরম্যাটেই খেলা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও এ ব্যাপারে সম্মত হয়েছে। অসিদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের পরামর্শ পেয়েছি। আমরা এই গ্রীষ্মে অ্যাডিলেডে একটি দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে প্রতিশ্রুতিশীল ছিলাম। ভারতের এই বার্তার পর আমরা নিশ্চিত হলাম, এখানে দিবা-রাত্রির ম্যাচ নয়। বরং স্বাভাবিক ফরম্যাটেই খেলা অনুষ্ঠিত হবে। টেস্ট ফরম্যাটকে আরো জনপ্রিয় করার জন্য গ্রীষ্মের মৌসুমে অন্তত একটি দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে চেয়েছিলাম। ভারতের বিপক্ষেও খেলা হচ্ছে না। তবে আমরা আনন্দিত আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে গাবায় আমরা দিবা-রাত্রির ম্যাচ খেলতে পারব।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।