খালেদা জিয়ার জন্য ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান ইউরোপীয় পার্লামেন্ট নেতার

116043 aaaইউরোপীয় পার্লামেন্টের স্যোশাল ডেমোক্রেটসের সহ-সভাপতি প্রফেসর ড. জোসেফ ওয়েডেন হোলজার বাংলাদেশের নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইউরোপিয়ান ইউনিয়নকে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ন্যায্যবিচার ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে ডক্টর জোসেফ বলেন, ইউরোপিয়ান ইউনিয়নকে একটি পর্যবেক্ষন মিশন তৈরী করতে হবে এবং সকল কূটনৈতিক পন্থাকে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার জন্য ন্যায্য বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় বাংলাদেশের বর্তমান নাজুক পরিস্থিতি আরো অবনতি হবে। তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবনতি হয়েছে। ঢাকার রাজপথে প্রায় প্রতিদিনই বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হচ্ছে।এই পরিস্থিতিতে ডক্টর জোসেফ গভীর উদ্বেগ প্রকাশ করেন যে, বেগম খালেদা
জিয়াকে গ্রেপ্তার করা মানেই তাকে আসন্ন নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখারই প্রয়াস। আর এই অবৈধ প্রয়াসের মাধ্যমেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের শর্তাবলীগুলো লঙ্ঘন করা হচ্ছে। সাধারণ আদালতে তার বিচার কার্য পরিচালনা না করে হঠাৎ করে গঠিত একটি জনবিচ্ছিন্ন বিশেষ আদালতে তথা-কথিত শুনানি একটি সাংবিধানিক রাষ্টের পদ্ধতি-প্রক্রিয়া নয়। বেগম খালেদা জিয়ার পাশাপাশি আরো অগণিত বিরোধী দলীয় নেতা, কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বিগত কয়েক মাসে। ড. জোসেফ বলেন, যদি নির্বাচনী মাঠে এমন পরিবেশ থাকে। তাহলে বাংলাদেশে সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,