ঢাকার আকাশে এ যেনো দুপুর না মধ্য রাত

শেখ সাদি, স্বদেশ নিউজ ২৪.কমঃ রাজধানীতে আজ সোমবার সকালে সূর্যের মুখ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন গোমরামুখো হয়ে ওঠে আকাশ। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত আকাশে সূর্য দেখা গেলেও তারপর আস্তে আস্তে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। পুঞ্জীভূত হতে থাকে মেঘ।  বেলা ১১টার পর থেকে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় কালবৈশাখী ঝড়। কালো মেঘে ঢাকা আকাশ চিরে চমকাতে থাকে বিজলী। থেকে থেকে শুরু হয় বজ্রপাত। অন্ধকারে আচ্ছন্ন রাজধানীর আকাশে যেন নেমেছে দিনের বেলায় রাতের অন্ধকার। আকস্মিক ঝড়োবৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবী, শ্রমিক ও সেবা সংস্থায় কর্মরতরা।

কোনোরকম প্রস্তুতি নিয়ে বের না হওয়ায় অনেককেই ভিজতে হয়েছে এই বৃষ্টিতে। বৃষ্টির মুখরতায় রক্ষা মেলেনি রিকশা-অটোরিকশাতে ভ্রমণকারীদের। তাছাড়া কর্মদিন হওয়ায় রাস্তায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  এমনকি বিরূপ আবহাওয়ার কারণে রাজধানীর কারওয়ানবাজার, ফার্মগেট, শাহবাগ, পল্টন মোড়, গুলিস্তান, মিরপুর-১০, মহাখালী, মালিবাগ-মৌচাক, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট এলাকায় যানজট দেখা যায়। বিপাকে পড়েন শ্রমিক ও সেবা সংস্থায় কর্মরত লোকেরা।পুরান ঢাকা, মোহাম্মদপুর, মিরপুর, বারিধারা, বাড্ডাসহ কয়েকটি এলাকায় ঝড়ে রাস্তার পাশের সাইনবোর্ড, টং দোকান উল্টে গেছে বলে জানা গেছে। এছাড়া ছোট-বড় কিছু গাছও উপড়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।আবহাওয়া অফিস জানায়, আজও সারাদেশে কালবৈশাখী ঝড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটারের চেয়েও বেশি।আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, প্রবল বজ্র মেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে আজ সকাল থেকে সাড়ে ১০টা থেকে ৪৮ ঘণ্টায় দেশজুড়ে প্রায় ৮৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সোমবার সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর অঞ্চলের উপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী বয়ে যাবে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,