বাজারে ৬ জিবি র‌্যামের নতুন ফোন আনছে এইচটিসি

নতুন ফোন আনছে তাইওয়ানের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। ফোনটির মডেল এইচটিসি ইউ১২ প্লাস। মে মাসে ফোনটি বাজারে পাওয়া যাবে বলে খবর পাওয়া গেছে।যদিও অফিসিয়ালি এইচটিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

গত বছর মে মাসে এইচটিসি বাজারে এনেছিল ইউ১১ মডেলের ফোন। আর তার ৬ মাস পরে এসেছিল ইউ ১১ প্লাস। এবার আসছে ইউ১২ প্লাস।

স্যামসাং, শাওমি, ওপোর মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে এইচটিসি। এই বিষয়ে কোন সন্দেহ নেই যে গত কয়েক বছরে স্মার্টফোনের বাজারে নিজেদের জমি অনেকটাই হারিয়েছে তাইওয়ানের এই কোম্পানিটি।

এইচটিসি ইউ ১২ প্লাস ফোনটিতে আছে ৬ ইঞ্চির ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। সঙ্গে থাকছে সর্বাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। এতে ৫ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। স্টোরেজের জন্য আছে ২৫৬ জিবি রম।

চারটি ক্যামেরা থাকবে ইউ ১২ প্লাস ফোনটিতে। দুইটি রিয়ারে। দুইটি ফ্রন্টে। রিয়ার ক্যামেরা ১৬ এবং ১২ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৪২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটি ওয়াটার ও ডাস্ট রেসট্যান্স। এটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।

এছাড়াও পিক্সেল ফোনের মতো ফোনটিকে দুপাশে চাপ দিয়ে ওপেন করা যাবে গুগুল অ্যাসিস্ট্যান্ট বা ক্যামেরার মতো ফিচার। আর ফোনের পিছনের দিকটি তৈরি কাঁচ দিয়ে। এছাড়াও ফোনের পিছনেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরো দেখুন

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের