ক্যাসিও আনছে নতুন স্মার্টওয়াচ

জাপানের ঘড়ি নির্মাতা ক্যাসিও সম্প্রতি ‘ডব্লিউএসডি-এফ ২০ এ’ মডেলের নতুন স্মার্টওয়াচ উন্মুক্ত করছে। ৩৯৯ মার্কিন ডলার দামের এই স্মার্টওয়াচ শুধু নীল রঙে বাজারে আসবে। স্মার্টওয়াচটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ বা ওয়্যার ওএস।

১ দশমিক ৩২ ইঞ্চি মাপের ডুয়াল লেয়ারের টিএফটি এলসিডি স্ক্রিন ও মনোক্রোম এলসিডি রয়েছে এতে। এ ছাড়া এতে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএসের মতো সুবিধা আছে। এ ছাড়া অফলাইন ম্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে স্মার্টওয়াচটিতে। পানিরোধী ঘড়িটি ৫০ মিটার পানির নিচেও চলবে। এতে অ্যাকসিলরোমিটার, এয়ার প্রেশার সেন্সর, অ্যালটিচিউড সেন্সর, কম্পাস, জাইরোস্কোপের মতো নানা সেন্সর আছে।

৯০ গ্রাম ওজনের ঘড়িটিতে ম্যাগনেটিক চার্জিং টার্মিনাল ব্যবহার করা হয়েছে। শুধু ঘড়ি হিসেবে ব্যবহার করলে এটি এক চার্জে এক মাসের বেশি চলবে। ক্যাসিওর ঘড়িটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন সমর্থন করে।

নতুন এ স্মার্টওয়াচ গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শোতে দেখিয়েছিল ক্যাসিও।

আরো দেখুন

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের