স্যালাইন দিয়ে বটগাছটি বাঁচানোর চেষ্টা!

তিন একর জায়গাজুড়ে বিস্তৃত ৭০০ বছরের পুরনো এক বটগাছকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে স্যালাইন দিয়ে। দক্ষিণ ভারতের তেলেঙ্গানায় চমকপ্রদ এ ঘটনাটির খোঁজ পাওয়া গেছে। গাছটিতে উইপোকার মারাত্মক আক্রমণের কারণে স্যালাইন দেয়া হচ্ছে বলে জানা গেছে। খবর বিবিসির।কীটনাশকের স্যালাইন দেয়ার মাধ্যমে কর্মকর্তারা এখন বিরল এই বৃক্ষটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বটগাছ বলে পরিচিত এ গাছটি দেখতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটকের আগমন হয় বলে জানা গেছে। নতুন করে যাতে পোকার সংক্রমণ না ঘটে সেজন্যে এর শেকড়েও পাইপ দিয়ে কীটনশাক দেয়া হচ্ছে।বিবিসিকে স্থানীয় সরকারি কর্মকর্তা প্রান্ডুরাঙ্গা রাও জানান, আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। গাছটি যাতে পড়ে না যায় সেজন্যে সিমেন্টের প্লেট দিয়ে এর শাখাগুলো আটকে রাখা হয়েছে। সেইসঙ্গে গাছটিতে সারও দেয়া হচ্ছে।সরকারি আরেক কর্মকর্তা বলেন, গাছটির যেসব জায়গায় উইপোকার সংক্রমণ ঘটেছে সে সব জায়গায় আমরা ফোটায় ফোটায় কীটনাশক দিচ্ছি স্যালাইনের মতো করে। আমাদের ধারণা এতে কাজ হবে। গত বছরের ডিসেম্বর মাসে কর্তৃপক্ষের চোখে পড়ে যে, গাছটির ডালপালা ভেঙে পড়ছে। তারপর থেকে সেখানে পর্যটকদের যাওয়া-আসাও বন্ধ করে দেয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, উইপোকার আক্রমণে গাছটি প্রায় ঝাঁঝড়া হয়ে গেছে। তারা বলেছেন, অনেক পর্যটক ডালপালা ধরে দোল খাওয়ার কারণেও গাছটি অনেক নুয়ে পড়েছে।সাধারণত, ভারতীয় বটগাছ খুব বড় হয় এবং তাদের শেকড়ও হয় খুব শক্ত। এসব গাছ এতো বড় হয় যে ডালপালা থেকেও এর শেকড় ঝুলতে থাকে। গাছটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্যেও এসব শেকড়ের ভূমিকা রয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।