বাংলাদেশে বিনিয়োগে বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের আহ্বান: প্রধানমন্ত্রীর

বিশ্বের শীর্ষ ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার দুপুরে লন্ডনের গিল্ড হলে কমনওয়েলথ বিজনেস ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নত এশিয়া গঠনে আন্তঃ-রাষ্ট্রীয় যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর আহ্বান জানান তিনি।

এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে অন্যান্য সরকার প্রধানদের সঙ্গে বিজনেস ফোরামের উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন শেখ হাসিনা।যুক্তরাজ্যে কমনওয়েলথ এর সরকার প্রধানদের সম্মেলন উপলক্ষে সফরের তৃতীয় দিনে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে স্থানীয় সময় বেলা সাড়ে তিন টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে অন্যান্য সরকার প্রধানদের সঙ্গে বিজনেস ফোরামের এই উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন শেখ হাসিনা।

বৈঠকে, প্রধানমন্ত্রী বিশ্ব বাণিজ্য, এসএমই সহায়তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ওপর আলোচনা করেন। কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর প্রতি তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নিশ্চয়তা দেন বৈদেশিক বিনিয়োগের নিরাপত্তারও।
এর আগে, স্থানীয় সময় দুপুরে লন্ডনের গিল্ড হলে, কমনওয়েলথ বিজনেজ ফোরাম আয়োজিত এশিয় ব্যবসায়ীদের গোলটেবিল বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, এশীয় অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ বৃদ্ধি জরুরী। স্থিতিশীল এশিয়া গড়ে তুলতে বেশকিছু বিষয়ে আলোকপাত করেন শেখ হাসিনা। এশিয় অঞ্চলের ব্যবসায়ীদের এই বৈঠকে সন্ত্রাস, পুঁজিবাদসহ বেশকিছু চ্যালেঞ্জ অতিক্রম করার ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।