কোনো সিনেমায় এখনও সাইন করিনি: বাঁধন

কিছুদিন আগেই ফটোশুটে নজর কেড়েছিলেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। হঠাৎ করেই গ্ল্যামারাস ফটোশুটের বেশ কিছু ছবি নিজের ফেসবুক পাতায় প্রকাশের পর অনেকেই জানতে চান, বাঁধন কি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন?স্বদেশ নিউজ২৪.কমকে তখন বাঁধন জানিয়েছিলেন, সিনেমার জন্যই নিজেকে প্রস্তুত করছেন। একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাবও হাতে এসেছে বাঁধনের কাছে। তবে কোনো সিনেমা তিনি চূড়ান্ত করেননি।এবার গুঞ্জন উঠেছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাঁধন। চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজের ফেসবুক পাতায় মম, তানজিন তিশা ও বাঁধনের ছবি পোস্ট করা হয়েছে।এ তিনজনের ছবি দিয়ে জানতে চাওয়া হয়েছে, কে হচ্ছেন নায়িকা?  ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। এই ছবিতে সিয়াম ও পূজা অভিনয় করবেন, সেটা আগেই প্রকাশ করা হয়েছে। এবার শোনা যাচ্ছে বাঁধন অভিনয় করবেন ছবিটিতে।

মঙ্গলবার দুপুরে বাঁধন স্বদেশ নিউজ২৪.কমকে জানিয়েছেন তার সঙ্গে কোনো ছবির ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন হয়নি। এই অভিনেত্রী বলেন, ‘এখনও পর্যন্ত আমি কোনো সিনেমায় সাইন করিনি। আর এই বিষয়ে এখন এর চাইতে চেশি কিছু বলতে পারছি না।’জানা গেছে, ছবিটিতে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত, সেতু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীরকেও।২০১০ সালে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় সজল বিপরীতে অভিনয় করেন বাঁধন। তার অভিনীত চরিত্রের নাম ছিলো মিলি।badhon 2

এদিকে শোনা যাচ্ছে, তিন অভিনেত্রীর মধ্যে তানজিন তিশার সঙ্গে জাজের পক্ষ থেকে কথাই বলেননি কেউ। বিষয়টি নিয়ে তিশা নিজেও বিব্রত। অন্যদিকে জাকিয়া বারী মম নাকি আগেই এই প্রযোজনা প্রতিষ্ঠানকে না করে দিয়েছেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।