নেইমারকে পেতে ৪০০ মিলিয়ন ইউরো!

রেকর্ড দামে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে এখনও এক মৌসুম পার করেননি। ইতোমধ্যে তাকে নিজ নিজ দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে বিশ্বের বিখ্যাত ক্লাবগুলো। এর কারণ বার্সা থেকে গিয়ে ফ্রান্সের ক্লাবটির সঙ্গে মানাতে পারছেন না নেইমার। ক্লাব ফুটবলে একের পর রেকর্ডের জন্ম দিয়ে বিশ্বখ্যাত ফুটবলাররা দল বদল করছেন।

সাম্প্রতিক সময়ে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, একদিকে কাড়ি কাড়ি অর্থ অন্যদিকে দল বদলে রেকর্ড এই দুইয়ের বিবেচনায় ফুটবলাররা অনেক সময় বিশ্বসেরা ক্লাবগুলো ছেড়ে তুলনামূলক খর্ব শক্তির ক্লাবে পাড়ি জমায়। ডন ব্যালনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মে পিএসজি ছেড়ে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব ম্যানচেস্টার উইনাইটেডে যোগ দিচ্ছেন নেইমার।

এদিকে নেইমারকে দলে নিতে মরিয়া স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। গুঞ্জন উঠেছে পিএসজির সাথে নেইমারের সম্পর্কের টানাপোড়েন চলছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ উনাই এমরি।প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডের দলটি নেইমারকে পেতে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছি।

এখন প্রশ্ন হচ্ছে ধনকুবের অল রেডদের সাথে অর্থের ঝনঝনানিতে টিকবে তো রিয়াল?সব কিছু ঠিক থাকলে গ্রীষ্মেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নতুন ঠিকানা হবে ম্যানইউতে। তাহলে নিজের করা রেকর্ডেই নতুন করে বসবে নেইমারের নাম।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।