মোবাইলফোন অপারেটরদের বকেয়া দিতে বললো এনবিআর

দেশের বেসরকারি খাতের মোবাইলফোন অপারেটরদের বকেয়া রাজস্ব পরিশোধ করতে বললেন এনবিআর চেয়ারম্যান  মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে মোবাইলফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সঙ্গে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।বর্তমানে মোবাইলফোন অপারেটরদের কাছে এনবিআরের এক হাজার কোটি টাকার ওপরে রাজস্ব বকেয়া রয়েছে।এনবিআর চেয়ারম্যান বলেন, ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে সম্পূর্ণরূপে ভ্যাট প্রত্যাহারসহ আপনাদের আরও কিছু প্রস্তাবনা রয়েছে। আপনারা এসব প্রস্তাবনা নিয়ে আমাদের সঙ্গে আলাদাভাবে বসেন। যৌক্তিক প্রস্তাবনা-ইতিবাচক দৃষ্টিতে দেখা হবে। তবে আপনাদের কাছে যে বকেয়া রাজস্ব পাওনা রয়েছে- এগুলো পরিশোধ করুন।যেসব বকেয়া রাজস্বের ক্ষেত্রে মামলা রয়েছে- এগুলো দ্রুত নিষ্পত্তি করতে তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে (এডিআর) যাওয়ার পরামর্শ দেন।

অ্যামটব নেতৃবৃন্দ আগামী বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবি করেন। তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ভ্যাট তুলে নেয়া হলে তা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বেসরকারি মোবাইল ফোন অপারেটরর রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট ব্যবহার থেকে ভ্যাট তুলে নিলে খরচ কমবে এবং ইন্টারনেট ডেটার ব্যবহার বাড়বে। তাতে সরকারের সামগ্রিক আয় বৃদ্ধি পাবে।অ্যামটবের পক্ষ থেকে করপোরেট করহার হ্রাস এবং দ্বৈত কর প্রত্যাহারের প্রস্তাবনা তুলে ধরা হয়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।