বৈশাখে শুঁটকি ভর্তা দিয়ে পান্তা খাবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ইলিশ মাছ নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুঁটকি ভর্তা দিয়ে পান্তা খাবেন। প্রধানমন্ত্রীকে রংপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার দাওয়াত দিলে এর জবাবে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটি বিদ্যুৎকেন্দ্র ও ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় রংপুরের পীরগঞ্জের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা প্রধানমন্ত্রীকে নববর্ষ বরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। পহেলা বৈশাখে তারা প্রধানমন্ত্রীকে পান্তা-ইলিশ খাওয়াবেন বলেও জানান।

এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বৈশাখে পান্তাভাত খেলেও ইলিশ মাছ খাবেন না তিনি। বলেন, পহেলা বৈশাখে পান্তাভাত খাবো। তবে ইলিশ মাছ দিয়ে নয়, শুঁটকির ভর্তা দিয়ে খাবো।

প্রসঙ্গত, বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা খাওয়ার রেওয়াজ থাকলেও গত দুই বছর ধরে এই দিনটিতে ইলিশ খাওয়াকে নিরুৎসাহিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরও তিনি পহেলা বৈশাখের দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,