মেসি জাদুতে শেষ আটে বার্সা

কার্ড-চোট একাধিক সমস্যা থাকলেও চেলসির বাধা টপকাতে অসুবিধা হল না বার্সেলোনার। জয়ের নায়ক দলের প্রধান তারকা লিওনেল মেসি। দ্বিতীয় লেগে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের গোলের সৌজন্যে ৩-০তে চেলসিকে হারাল বার্সা। ৪-১ গোলের গড়ে পৌঁছে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। বুধবার রাতে ম্যাচের প্রথম একাদশের বেশ কিছু ফুটবলারকে ছাড়াই দল সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। প্রথম লেগের খেলায় চেলসির মাঠে ১-১ গোলে ম্যাচ শেষ করেছিল কাতালান জায়ন্টরা।

ম্যাচের তিন মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন পাঁচ ব্যালন ডি’অর জয়ী। চেলসি বক্সের মধ্যে ডেম্বেলের সঙ্গে ওয়ান-টু খেলেন। আলোনসোর গায়ে ধাক্কা লেগে বল যায় সুয়ারেজের পায়ে। সেখান থেকে বল ফের যায় মেসির পায়ে। আর সেখান থেকে সোজা ব্লুজ গোলে বল দাগেন মেসি।২০ মিনিটেই স্কোরলাইন ২-০ হয়ে গেল। এবার গোলদাতা ডেম্বেলে। এবার অবশ্য গোলদাতায় মেসির নাম না থাকলেও গোলটার নেপথ্য নায়ক মেসিই। ফ্যাব্রেগাস মাঝমাঠে বল হারানোর পর নিজের দায়িত্বে খেলা নিয়ে নেন বার্সা তারকা।

তারপর ডেম্বেলের পা থেকে গোলপোস্টের মাথার দিক থেকে গোল দেগে দেন।প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে। এরপর ৬৩ মিনিটে আরও একটি গোল। এবারেও আর্জেন্টাইন জাদুকর। বাঁ-দিকে জায়গা তৈরি করে দ্রুত দৌড়চ্ছিলেন সুয়ারেজ। বলটা পৌঁছে দেন মেসিকে। ফের গোল। এদিকে এদিনের ম্যাচে চেলসি চেষ্টা করলেও কোনও কাজের কাজ করতে পারেনি। গোলমুখই খুলতে পারেনি তারা। ফলে ৩-০ গোলে শেষ হয় ম্যাচ। দু লেগ মিলিয়ে স্কোরলাইন বার্সেলোনার পক্ষে দাঁড়ায় ৪-১।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।