অ্যান্টিবায়োটিকের কাজ রসুন-নারকেল তেলে

ঘরে যদি রসুন আর নারকেল তেল থাকে, তাহলে আর অ্যান্টিবায়োটিক ওষুধ দরকার হবে না। গবেষকরা বলছেন, কাঁচা রসুন আর নারকেল তেল অ্যান্টিবায়োটিকের কাজ করে।

রসুন- রান্না অবস্থায় নয়, ব্রেকফাস্টের আগে খালিপেটে রসুন খান। চিবিয়ে খেতে না চাইলে, পানি দিয়ে গিলে ফেলুন দু কোয়া কাঁচা রসুন। গবেষকদের মতে, খালিপেটে রসুন খেলে উচ্চ রক্তচাপ ও স্ট্রেস কমায়।

অনেক সময় স্ট্রেস থেকে হজম ও পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রেও রসুন কার্যকরী। ডায়েরিয়া হলেও খালিপেটে রসুন খেলে ভাল ফল পাবেন। এছাড়া, রসুন রক্ত পরিসুদ্ধ করে, লিভারের কার্যক্ষমতা বাড়ায়। তবে, রসুনে এলার্জি থাকলে খাবেন না।

নারকেল তেল- মার্কিণ যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, দাতের এনামেলের ক্ষয়রোধ করে নারকেল তেল। যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ ওয়ারউইক’-এ অনুষ্ঠিত গ্রীষ্মকালীন জেনারেল মাইক্রোবায়োলজি সোসাইটির সাধারণ সভায় নারকেল তেলের এই বিশেয গুণের কথা প্রকাশ করেন গবেষকরা।

আয়ারল্যান্ডের অ্যাথলোন ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল গবেষক জানান, তারা নারকেল তেলের সঙ্গে একধরনের এনজাইম মিশিয়ে পরীক্ষা করে বিশেষ ফল পেয়েছেন। এটি হজমে সাহায্যকারী এনজাইমের সঙ্গে মিশে মুখ ও দাঁতের ভিতর লুকিয়ে থাকা জীবানু ধ্বংশ করে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, দাঁতের ক্ষয়ের প্রধান কারণ মুখের ভিতর বসবাসকারী স্ট্রেপটোকক্কাস নামের এক ব্যাকটিরিয়া। এই ব্যাকটিরিয়ার সঙ্গে থাকা স্ট্রেপটোকক্কাস মিউটানস নামে অ্যাসিড তৈরির ক্ষমতাসম্পন্ন এক ধরনের অণুজীব মূলত দাঁতের ক্ষয় করে। দাঁতে লেগে থাকা খাবার ও আংশিক হজম হওয়া দুধ থেকে স্ট্রেপটোকক্কাস মিউটানশের সৃষ্টি হয়। এই অণুজীবকে নিষ্ক্রিয় করতে পারে এনজাইম মুক্ত নারকেল তেল।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।