আমরা সব সময় তাদের পাশে আছি: প্রধানমন্ত্রী

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করতে সাধ্যমতো চেষ্টা করছি। কার কী প্রয়োজন তা দেখার নির্দেশ দেয়া হয়েছে। আমরা সব সময় তাদের পাশে আছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার  গণভবনে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আগুনে পুড়ে যাওয়া মরদেহ শনাক্ত করা অনেক কঠিন একটি কাজ। বিমানে বাংলাদেশি ও নেপালি যাত্রী বেশি থাকায় মরদেহগুলো শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়েছে। তবে ডিএনএ পরীক্ষার জন্য একটি দল সেখানে যাচ্ছে। তারা সে কাজটি করবে।তিনি বলেন, নেপালের সাথে সব সময় রোগীদের বিষয়ে যোগাযোগ হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে।

আমাদের পক্ষ থেকে যেকোন সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। কিছু কিছু রোগীর অবস্থা এতোটাই খারাপ যে তাদের সেখান থেকে সরানো কঠিন। তবে চিকিৎসার জন্য যার যা দরকার তাই করা হবে। ইতোমধ্যে একজনকে সিঙ্গাপুর নেয়ার ব্যবস্থা করা হয়েছে।গত সোমবার চার ক্রু ও ৬৭ যাত্রীসহ মোট ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে সেটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫০ জন। এর মধ্যে বাংলাদেশের নাগরিক ২৬ জন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।