সন্তুষ্ট নন আমির খান!

‘থাগস অব হিন্দুস্তান’ চলতি বছরে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ছবি। এ ছবিতে একটি অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। আর এ দৃশ্য দেখে সন্তুষ্ট নন বলিউডের মিষ্টার পারফেক্টশনিস্ট আমির খান।

তিনি অ্যাকশন দৃশ্যটি পুনরায় শুটিং করার অনুরোধ জানিয়েছেন। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে এমন খবরই জানা গেছে।

এদিকে সিনেমাটিতে অ্যাকশন দৃশ্য ও নাচের জন্য বেশ পরিশ্রম করেছেন ক্যাটরিনা। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, সিনেমাটির অ্যাকশন দৃশ্য ও নাচের জন্য আমাকে অনেক প্রশিক্ষণ নিতে হবে। এ জন্য পরবর্তী চার-পাঁচ মাস আমি ব্যস্ত থাকবো।

শোনা যাচ্ছে, সিনেমায় ফাতিমা সানা শেখের চেয়ে তার ভূমিকা কম। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, এগুলো কোনো ব্যাপার না। সবকিছুর মধ্যে থেকে ঘটনা খোঁজা বন্ধ করুন। আমির, অমিতাভ বচ্চন, ফাতিমা ও আমি-এ ধরনের প্রজেক্টের অংশ হতে পেরে সবাই খুশি। আমরা একসঙ্গে কাজ করতে পরে বেশ উচ্ছ্বসিত। এটা আমির ও ভিক্টরের (পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য) সিনেমা, তারা যখন যা ইচ্ছে সিনেমার ব্যাপারে প্রকাশ করতে পারেন। আমি এটি তাদের ওপর ছেড়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ তাদের ব্যাপার এবং প্রোডাকশন হাউস এভাবেই কাজ করছে।

থাগস অব হিন্দুস্তান সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। এটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। দীপাবলী উপলক্ষে আগামী ৭ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।