দিবালা জাদু চলছেই

ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে জায়গা হয়নি তার। এরপর থেকেই পুরোপুরি ছন্দ ফিরে পেয়েছেন আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন লিগে শেষ ষোলোর ফিরতি লেগে পিছিয়ে পরেও তার দারুণ গোলে পরের রাউন্ড নিশ্চিত করা জুভেন্টাস রোববার ইতালিয়ান সিরিআ’তে একাই উদিনেজেকে হারিয়েছে পাউলো দিবালা।

নিজেদের মাঠে ২৪ বছরের এই তারকার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় ইতালিয়ান পাওয়ার হাউজ। জেতা ম্যাচটিতে দুই অর্ধে একবার করে বল জালে জড়ান এই আর্জেন্টাইন।

ম্যাচের ২০তম মিনিটে জুনিয়র মেসি খ্যাত এই ফরোয়ার্ডের নৈপুণ্যে এগিয়ে যায় সিরিআ’র বর্তমান চ্যাম্পিয়নরা। প্রায় ২২ গজ দূর থেকে চমৎকার ফ্রি-কিকে সামনের রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে বল জালে পাঠান এই তরুণ।দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে খুব বেশি দেরি করতে হয়নি দিবালাকে। ম্যাচের ৫২ মিনিটে স্বদেশি হিগুয়েনের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই তারকা। চলতি লিগে এটি তার ১৭তম গোল।লিগে টানা দুই ম্যাচে ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন দিবালা।২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে জুভেন্টাস। ৬৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের ঠিক পিছনে আছে নাপোলি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।