নতুন ফোরজি হ্যান্ডসেট নিয়ে এল ওয়ালটন

walফোরজি সমর্থিত ‘প্রিমো এসসিক্স ইনফিনিটি’ মডেলের অ্যান্ড্রয়েড ফোন বাজারে এনেছে ওয়ালটন।

প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার থেকেই ওয়ালটনের প্রতিটি শো’রুমে এ ফোন পাওয়া যাচ্ছে। নতুন এ হ্যান্ডসেটটিতে যুক্ত হয়েছে ফেস আনলক প্রযুক্তি,যা অন্য কারো হাতে পড়লেও ফোনের তথ্য সুরক্ষিত থাকবে। সেই সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পাঁচ ইঞ্চির পর্দার ফোনটিতে ব্যবহৃত হয়েছে এইচডি প্লাস ১৮:৯ রেশিওর ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ওরিও ৮.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত প্রিমো এসসিক্স ইনফিনিটিতে রয়েছে ৬৪-বিট সম্পন্ন কোয়াডকোর প্রসেসর, মালি-টি ৭২০ গ্রাফিক্স, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি অভ্যন্তরীণ মেমোরি। যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ৮.১ মিমি স্লিম ফোনটির ওজন মাত্র ১৪৬ গ্রাম।

ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, স্মার্টফোনটির মূল্য মাত্র ১৬,৯৯০ টাকা। সোনালি, নীল এবং ধূসর এই তিনটি ভিন্ন রঙে ফোনটি গত শুক্রবার থেকে দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে। যারা ফোনটির জন্য প্রি-বুকিং দিয়েছেন, ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহারের সঙ্গে তাদের কাছে স্মার্টফোন পৌঁছে দেয়া হচ্ছে।

এর আগে, গত ২০ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরজি সমর্থিত নতুন এ ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল ওয়ালটন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,