উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে নিরাপত্তা ত্রুটি

500x350 4991f8fabb20856d75c40f0d532b1723 windows10 20170803093542স্বদেশ নিউজ ২৪.কমঃ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ১৭০৯ সংস্করণে একটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটির খবর প্রকাশ করেছে গুগল। নির্দিষ্ট সময়ে কোনো প্যাচ আপডেট প্রকাশ না করায় ত্রুটির খবর প্রকাশ্যে এনেছে এ সার্চ জায়ান্ট।

গুগলের প্রজেক্ট জিরো’র নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, এ ত্রুটির সুযোগ নিয়ে একজন স্ট্যান্ডার্ড ইউজার কম্পিউটারের অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিতে পারে। হ্যাকাররা এ ত্রুটির সুযোগ নিয়ে কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে বলেও মনে করছেন তারা।

সাধারণত কোনো ত্রুটির খোঁজ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানোর পর সমাধান দিতে ৯০ দিনের সময় বেধে দেয় গুগল। এ সময়ের মধ্যে কোনো সমাধান অর্থাৎ প্যাচ আপডেট দিতে না পারলে ত্রুটির খবর প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের ক্ষেত্রে এমনটিই ঘটেছে। গত বছরের নভেম্বরে এ ত্রুটির বিষয়ে মাইক্রোসফটকে অবহিত করে গুগল। ৯০ দিন শেষ হওয়ার পর মাইক্রোসফটকে আরও ১৪ দিন সময় দেওয়া হয়। তবে এ সময়ের মধ্যেও প্যাচ আপডেট দিতে ব্যর্থ হয়েছে মাইক্রোসফট।

গুগল জানিয়েছে, মাইক্রোসফট এ ত্রুটিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। তবে সংকটপূর্ণ বা ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত না করায় সমাধান দিতেও সময় লাগছে।

এ সপ্তাহের শুরুর দিকে মাইক্রোসফটের এজ ব্রাউজারের একটি ত্রুটি প্রকাশ করে গুগল। এক্ষেত্রেও ৯০ দিন সময়ের মধ্যে সমাধান দিতে পারেনি মাইক্রোসফট।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,