নির্বাচন না হলে দেশে অরাজকতা হবে: ইনু

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন হতে হবে, নির্বাচন না হলে দেশে অরাজকতা তৈরি হবে। গণতন্ত্র ব্যাহত হবে। কোনও নেতাকর্মী যদি দুর্নীতির দায়ে কারাগারে আটক থাকেন তার জন্য নির্বাচন বন্ধ হতে পারে না। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার বিকেলে হাতীবান্ধা ডাকবাংলো মাঠে লালমনিরহাট জেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইনু বলেন, নির্বাচনকে সামনে নিয়ে যারা সহায়ক সরকারের প্রস্তাব তুলছেন অথবা খালেদার সাজাবাতিলের শর্ত দিচ্ছেন, তারা আসলে নির্বাচন বানচালের জন্য উসিলা খুঁজছেন।

এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। তার (খালেদার) ভাগ্য নির্ধারণ করবেন আদালত। সরকারের এখানে করার কিছু নেই। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আশ্রয়দাতা এবং আগুন সন্ত্রাসী। তিনি জঙ্গি-রাজাকারদের আশ্রয় প্রশয়দাতা। বিএনপি রাজনীতির বিষ বৃক্ষ। বাংলাদেশের বিপদ এখনো কাটেনি। বিএনপি হল সকল খুনির ঠিকানা ও আশ্রায়দাতা।তিনি আরও বলেন, জাসদ একটি সংগ্রামী রাজনৈতিক দল, নীতির দল, মুক্তিযোদ্ধার দল। নীতির কারণে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছি। চক্রান্ত এখনও আছে তাই বাংলাদেশকে উদ্ধার করতে হবে।হাতীবান্ধা উপজেলা জাসদের সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় রংপুর অঞ্চলের  আটটি জেলার জাসদের নেতাকর্মীরা অংশ নেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।