নিখোঁজের দুই দিন পর স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

9fcdf057f26c49a2cbda584e83edc780 sirajgonjনিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি ব্রিজ থেকে খন্দকার নজরুল ইসলাম (৫২) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল নয়টায় জেলার শাহজাদপুর উপজেলার তালগাছীতে প্রফেসর মযহারুল ইসলাম ব্রিজের (নির্মাণাধীন) সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্কুলশিক্ষক খন্দকার নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলার মাকরকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের হাজী নজাবত আলীর ছেলে।

মাকরকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম দৌলত স্বদেশ নিউজ ২৪.কমকে জানান,  গেলো রোববার (১৮ ফেব্রুয়ারি) স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যান শিক্ষক নজরুল ইসলাম। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।মঙ্গলবার সকালে ওই ব্রিজের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলজার হোসেন স্বদেশ নিউজ ২৪.কমকে জানান, এলাকাবাসীর দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।