দল থেকে বাদ পড়ে আত্মহত্যা ক্রিকেটারের!

77948b09948e3419d22cf285a77d4585 5a8bf42752238মোহাম্মদ জারাইব ব্যাপারটা নিতে পারেননি। করাচির অনূর্ধ্ব-১৯ দল থেকে বাদ পড়ে অভিমানের মাত্রা এতটাই ছিল যে নিজের জীবন দিয়ে যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে চাইলেন। জারাইব পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির হানিফের ছেলে। হানিফ নব্বইয়ের দশকে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের ঘরোয়া ক্লাব ক্রিকেটেও একসময় ছিলেন নিয়মিত মুখ।

ছেলে জারাইবও হেঁটেছিলেন বাবার পথেই। সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করছিলেন। কিন্তু দল থেকে বাদ পড়ার হতাশায় ডুবে অভিমানী জারাইব নিজেই সেই সম্ভাবনার ইতি টানলেন।

লাহোরে গত মাসেও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে করাচির প্রতিনিধিত্ব করেছিলেন উদীয়মান এ ক্রিকেটার। কিন্তু ‘চোটের কারণ দেখিয়ে’ তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। জারাইব এটি কোনোভাবেই মেনে নিতে পারেননি। নিজেকে মনে করেছেন অবিচারের শিকার। সোমবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জারাইব।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, টিম ম্যানেজমেন্টকে জারাইব নিজেই জানিয়েছিলেন, তাঁর চোট এমন গুরুতর কিছু নয় যে ফিরে যেতে হবে। কিন্তু কেউ তাঁর কথা শোনেনি। এদিকে জিও টিভিকে তাঁর বাবা হানিফ জানিয়েছেন, চোটটা ছিল আসলে অজুহাত। ভেতরকার বিষয় হলো বেশি বয়সের কারণে তাঁকে অনূর্ধ্ব-১৯ দলের জন্য যোগ্য মনে করা হয়নি। এ কারণে চোটের অজুহাতে তাঁকে বাসায় ফেরত পাঠানো হয়।

বর্তমান ক্রিকেটে প্রত্যাশার চাপ অনেক বেশি—হানিফ ছেলের মৃত্যুর জন্য এই প্রত্যাশার চাপকেই দায়ী করেছেন। নিজে ক্রিকেটার ছিলেন বলেই ব্যাপারটি নিয়ে ছেলেকে অনেক বুঝিয়েছেন। কিন্তু শেষরক্ষা হয়নি, ‘আমার ছেলে যা করেছে কিংবা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, প্রার্থনা করি আর কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে যেন তা না ঘটে। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় সেটা ভীষণ চাপে ছিল। বাদ পড়ায় প্রচণ্ড হতাশ ছিল। তাকে উদ্দীপ্ত করা চেষ্টা করেছি, কিন্তু অনূর্ধ্ব-১৯ দলে সে যে অবিচারের শিকার হয়েছে, তার প্রতিদানে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছে।’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।