ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করলে বেড়ে যায় ৯ ধরনের ক্যান্সারের সম্ভাবনা

109789 06একটানা বসে কাজ করার ফল কতটা মারাত্মক হতে পারে তানিয়ে বহুবার সতর্ক করা হয়েছে বিভিন্ন গবেষণায়। এবার আরও চমকে দেওয়ার মতো তথ্য দিলেন মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।

এক সময়ে বিজ্ঞানীদের দাবি ছিল দিনে টানা ১ ঘণ্টা বসে টিভি দেখা ব্রেস্ট ও কোলোন ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এবার বলা হচ্ছে একটানা বসে কাজ করলে লাং ও নেক ক্যান্সার সহ মোট ৯ ধরনের ক্যান্সারের সম্ভাবনা বহুগুণ বেড়ে ‌যেতে পারে।

ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বিজ্ঞানী চার্লস ম্যাথু ওই গবেষণাপত্রটি প্রকাশ করেছেন শনিবার। সেখানে বলা হচ্ছে, বাইরে ‌যাওয়া বা হালকা শারীরিক পরিশ্রমের প্রধান বাধা টিভি। এর থেকে বাঁচতে হবে।

২০০৮ সালে মার্কিন নাগরিকদের জন্য শরীরিক পরিশ্রমের ‌যে গাইডলাইন দেওয়া হয় সেখান বলা হয়, দিনে কমপক্ষে ৫ ঘণ্টা শরীরিক পরিশ্রম করা প্রয়োজন। এছাড়া সপ্তাহে অতিরিক্ত ২ ঘণ্টা। নিয়মিত ব্যায়াম করলে শুধুমাত্র আপনার অ্যাব ঠিক রাখে তাই নয়, বরং মৃত্যুর জন্য ‌যে সব কারণ দায়ি তা অনেকটাই প্রতিহত করে।

আধুনিক জীবনে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করে থাকেন। এর থেকে তৈরি হচ্ছে কম বয়সে ডায়বেটিস, স্ট্রোক, হার্টের অসুখ, উচ্চ রক্তচাপ, মস্তিস্কের রোগ, ক্যান্সার ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা। সপ্তাহে মাত্র সাত ঘণ্টা শারীরিক পরিশ্রম করলে ওইসব সম্ভাবনা ২০ শতাংশ কমিয়ে ‌যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।