কলকাতার দর্শকপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এখন বাংলাদেশের ছবিতেই ব্যস্ততা তার। যৌথ প্রযোজনার বাইরেও ঢাকার স্থানীয় প্রোডাকশনের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জানা গেছে, শাপলা মিডিয়ার নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’-এ শাকিব খানের নায়িকা হিসেবে শ্রাবন্তীকেই চূড়ান্ত করা হয়েছে।
এর আগে এই নায়িকা ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘শিকারি’ ছবিতে অভিনয় করেছেন। এরপরই বাংলাদেশে তার যাত্রা শুভ হয়ে গেছে।
সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’-এর শুটিং করে শ্রাবন্তী দেশ ছেড়েছেন। এ ছবিতে মূল নায়িকা হিসেবে অভিনয় করছেন তিনি। এর বাইরে আরো কয়েকটি ছবিতে তাকে নেয়ার কথা হচ্ছে বলেও জানা গেছে।
সব ঠিক থাকলে এ বছরই তিন-চারটি বাংলাদেশী ছবিতে দেখা যাবে টলিউডের এই নায়িকা কে। তবে শোনা যাচ্ছে কলকাতায় তার ক্যারিয়ারে ভাটা পড়েছে। তাকে নিয়ে ছবি বানাচ্ছেন না সেখানকার কোনো নির্মাতাই। তাই বাংলাদেশে সরব হচ্ছেন এই নায়িকা।
বলা যায়, বাংলাদেশে শ্রাবন্তীর ক্যারিয়ার ঊর্ধ্বমুখী। এখানের পরিচালকরা তাকে দিয়ে ছবি বানাতে বেশ আগ্রহী।
বাংলাদেশের স্থানীয় প্রোডাকশনের যে কয়টি ছবি নিয়ে এখন শ্রাবন্তীর সঙ্গে আলোচনা হচ্ছে, সেগুলো চূড়ান্ত হলে ২০১৮ সালটা ঢাকাই ছবির জন্যই সিডিউল লক করতে হবে এ নায়িকা কে।
এদিকে কলকাতায় কয়েকদিনের মধ্যে সৃজিত মুখার্জির ‘উমা’ নামের একটি ছবি মুক্তি পাবে। এ ছবিতে শ্রাবন্তী অভিনয় করেছেন