ব্রিজের নিচ থেকে নিখোঁজ স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

105779 thumbS aaaaসিরাজগঞ্জের শাহজাদপুরে  নিখোঁজের দুদিন পর ব্রিজের নিচ থেকে খন্দকার নজরুল ইসলাম বাবুল (৫৫) নামে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার করতোয়া নদীর উপর নবনির্মিত গাড়াদহ সেতুর রেলিং থেকে অন্তত ১৫ হাত নিচে দড়িতে ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম বাবুল উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামের হাজী খন্দকার নজাবত আলীর ছেলে ও শাহজাদপুর উপজেলার মাকড়কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রোববার স্কুল ছুটি শেষে নজরুল ইসলাম বাবুল বাড়ী ফেরেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার ভোরে তার বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গাড়াদহ ব্রীজের রেলিং থেকে অন্তত ১৫ হাত নিচে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।
শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই গোলজার আরো বলেন, তার পকেটে পাওয়া একটি সুইসাইড নোটে ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।