থানা থেকে ছিনিয়ে দুই ধর্ষককে পিটিয়ে মারলো জনতা

qwe2একটি শিশুকে ধর্ষণ করে তার গলা কেটে খুন করার দায়ে দুই চা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। উত্তেজিত জনতা থানা ভেঙে অভিযুক্তদের বের করে এনে নগ্ন করে রাস্তায় ফেলে পিটিয়ে হত্যা করেছে।

সোমবার ভারতের অরুণাচল প্রদেশের লোহিত জেলার ওয়াক্রো এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ওয়াক্রো এলাকায় নামগো মিসিং গ্রামের ৫ বছরের এক কন্যাশিশু গত ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল। পুলিশ ১৭ ফেব্রুয়ারি স্থানীয় চা বাগানের কাছে ঝোপের মধ্যে শিশুটির গলাকাটা, নগ্ন দেহ পায়। তদন্তে বাগানের দুই শ্রমিক পলাতক রয়েছে বলে উঠে আসে।

রোববার টেঙাপানি গ্রাম থেকে সঞ্জয় সুবুর ও জগদীশ লোহার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারা দোষ স্বীকার করে জানায়, ধর্ষণ করার সময় মেয়েটি চিৎকার করছিল তার মাথা কেটে দেয়া হয়েছিল। ময়নাতদন্তের পরে মেয়েটির দেহ পরিবারের হাতে তুলে দেয়া হলেও স্থানীয় উপজাতির দাবি ছিল, জঘন্য অপরাধে অভিযুক্তদের জনতার হাতে তুলে দিতে হবে।

নিরাপত্তার জন্য অভিযুক্তদের ফাঁড়ি থেকে তেজু থানায় নিয়ে আসা হয়। কিন্তু সোমবার ভোর থেকে সশস্ত্র উপজাতিরা থানায় আক্রমণ চালায়। পিছু হটে পুলিশ। দরজা ভেঙে সুবুর ও লোহারকে বের করে আনে জনতা। তাদের নগ্ন করে শহর ঘোরানো হয়। এর পর শহরের প্রাণকেন্দ্রে এনে পিটিয়ে তাদের হত্যা করে ফেলে রাখা হয়।

জনরোষের ভয়ে অনেক পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে। ২০১৫ সালে ডিমাপুর জেল ভেঙে ধর্ষণে অভিযুক্ত এক যুবককে বের করে এনে উত্তেজিত জনতা একইভাবে নগ্ন করে শহর ঘোরায়। পরে ক্লক টাওয়ারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।