জেদ্দার নয়, ‘বাংলাদেশের মেয়ে’ নাবিলা!

16265672 1323457877677593 2941871855046402047 nজীবনের বড় সময় সৌদি আরবের জেদ্দায় ছিলেন নাবিলা। প্রথম ছবি ‘আয়নাবাজি’ দিয়েই ভক্তদের কাছে নাবিলার জনপ্রিয়তা বেড়ে যায়। ‘আয়নাবাজি’তে অভিনয়ের পর নাবিলাকে নিয়ে আরো বেশি মাতামাতি হয় চারদিকে। নায়িকা নাবিলাকে এবার দেখা যাবে গানের ভিডিওর মডেল হিসেবে।

কিন্তু এবার ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় নাবিলাকে ‘ওগো বাংলাদেশের মেয়ে’ বলে ডাকছেন। কেননা এই গানে তিনি মডেল হয়েছেন। রোববার থেকে তার ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে ‘বাংলাদেশের মেয়ে’ গানের ট্রেলার। তিনি জানান, নীরবে কিছুদিন এই গানের ভিডিওর শুটিং করেছিলেন। এই গানে তার সঙ্গে মডেল হয়েছেন অনুপম রায়ও।

কণ্ঠ দেওয়া ছাড়াও ‘বাংলাদেশের মেয়ে’ গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। উপস্থাপনা, টুকটাক অভিনয় আর মডেলিং নিয়ে ব্যস্ত ছিলেন মাসুমা নাবিলা।

নাবিলা বলেন, গানের এই ভিডিওতে আমি নিজের চরিত্রে আছি, মানে নাবিলা হিসেবেই। গানটি অনেক সুন্দর। গান ভিডিওর আয়োজন খুব পছন্দ হয়েছে, আর অনুপম রায় আমার ভীষণ পছন্দের শিল্পী। তাই কাজটি করতে রাজি হয়েছি।

নাবিলা আরো বললেন, গানের ভিডিওতে হয়তো আর কাজ করা হবে না। এই কাজটি করেছি সব মিলিয়ে ভালো লেগেছে তাই। কিন্তু ঘন ঘন আর হবে না। আমি চাই না গানের ভিডিওতে কাজ করতে। আমার মনে হয়, এত বেশি মাধ্যমে কাজ করলে নিজের পরিচয়টা হারিয়ে যাবে। আমি গানের ভিডিওর মডেল নয়।

এদিকে এবার ভালোবাসা দিবসে ‘সংসার’ নামের একটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন নাবিলা। মিজানুর রহমান পরিচালিত এই নাটকে তার সহশিল্পী ছিলেন অপূর্ব।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।