আপাতত আইফোন ব্যবহারকারীরা ফোরজি পাবেন না

mobile searchআগামী সপ্তাহে দেশে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালু হবে। তবে এই সেবা পেতে দেশে আইফোন ব্যবহারকারীদের আপাতত ধৈর্য্য ধরতে হতে পারে।

বিষয়টি স্বদেশ নিউজ ২৪.কমকে নিশ্চিত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সচিব সরওয়ার আলম।

তিনি বলেন, কোড সংক্রান্ত টেকনিক্যাল কিছু ত্রুটির জন্য আইফোনে আপাতত এ সেবা পাওয়া যাবে না। তবে এ ত্রুটি দূর করার চেষ্টা চলছে। কিছু দিনের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে। তখন আইফোনপ্রেমীরা ফোরজি পাবেন। গেলো সপ্তাহে দেশের ফোরজির তরঙ্গ নিলামের পর এরই মধ্যে সেবাটি নিয়ে মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ফোর-জির কারণে তারা কী সেবা পাবেন, সারা দেশে এই সেবা পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন চলছে নানা আলোচনা।ফোরজির গতি কেমন হবে জানতে চাইলে গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান, বর্তমানে গ্রাহকরা যে গতি পান, ফোরজি সেবার পর তা ৩ থেকে ৫ গুণ বেশি হবে।

এই আলোচনার মধ্যে কিছুটা হতাশ হতে হচ্ছে জনপ্রিয় মোবাইল ফোনসেট আইফোন গ্রাহকদের। তাদের একটু অপেক্ষা করতে হচ্ছে।আইফোনে ফোরজির ব্যবহার নিয়ে মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের একজন শীর্ষ কর্মকর্তা আরটিভি অনলাইনকে জানান, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, আপাতত বাংলাদেশে আইফোন ব্যবহারকারীরা এই সেবা নিতে পারবেন না। এজন্য কিছুটা সময় লাগবে।

তবে শিগগির এ সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,