চালু হতে যাচ্ছে দেশের চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (ফোর-জি)

BTRC 4G pictureস্বদেশ নিউজ২৪ ডটকমঃ দেশের চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (ফোর-জি) সেবা বিস্তৃত করার জন্য তরঙ্গের নিলাম শুরু হয়েছে। নিলামে জয়ী হওয়া মোবাইল ফোন অপারেটরগুলোকে ২০ ফেব্রুয়ারি লাইসেন্স দেয়া হবে। এরপর থেকে গ্রাহকরা ফোর-জি সেবা পাবেন বলে জানিয়েছেন বিটিআরসির সচিব সরওয়ার আলম।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবে চলমান নিলাম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিলামে অংশ নিয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক। নিলামে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

এছাড়া নিলাম অংশ নেয়া অপারেটর দুটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শাহজাহান মাহমুদ।

এদিকে নিলাম পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দেশের শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।

ফোরজি নীতিমালা অনুসারে ১৮ মাসের মধ্যে সবগুলো জেলা শহরে নতুন প্রজন্মের এ সেবা চালু করতে হবে। আর ৩৬ মাসের মধ্যে উপজেলা পর্যায়ে এই সেবা নিয়ে যেতে হবে। তবে শুরুর দিকে শুধু বড় শহরেই এই সেবা পাওয়া যাবে। কেননা, এখনও সারাদেশে থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করতে পারেনি টেলিকম অপারেটরগুলো।

বিটিআরসি বলছে, তরঙ্গ কেনার পর মোবাইল ফোন অপারেটরগুলো সেবার মান বাড়াতে পারবে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,