ব্রডব্যান্ডের পাইকারি মূল্য কমলো

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ আবারো ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমলো ১০ থেকে ১৫ শতাংশ । তবে পাইকারি পর্যায়ে এই দাম কমায় আপাতত কোনো সুখবর নেই প্রান্তিক ব্যবহারকারীদের।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানিয়েছেন, পাইকারি পর্যায়ে দাম কমানোর এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর শুরু হয়েছে। তবে এর ফলে আপাতত খুচরা পর্যায়ে মূল্যের কোনো হের ফের হবে না।

মশিউর রহমান আরো বলেন, এখন ভারতে যে ব্যান্ডউইথ রফতানি হচ্ছে সেই দামের সঙ্গে সমন্বয় করতেই পাইকারিভাবে ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। বর্তমানে দেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে ৩৫২ জিবিপিএস ব্যান্ডউইথ। তবে অন্যান্য প্রতিষ্ঠান মিলে দেশে এখন মোট ব্যান্ডউইথের ব্যবহার হচ্ছে ৫৫৭ জিবিপিএস। ব্যান্ডউইথের মূল্য পাইকারিতে কমানোর ফলে পাইকারি ক্রেতারাই লাভবান হবেন বেশি। কারণ এটি খুচরা পর্যায়ে কমতে আরো সময় লাগবে।

সূত্রমতে, ১০ থেকে ১৫ শতাংশ দাম কমানোর ফলে এখন কক্সবাজারে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের মূল্য পড়বে ৩১০ টাকা। তবে চট্টগ্রাম ও ঢাকায় প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের দাম পড়বে ৩০০ টাকার মতো।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,