চন্দ্রগ্রহণ ছাড়াও আট উল্লেখযোগ্য ঘটনার অপেক্ষায় ২০১৮র আকাশ

image 11851 1517106608মামুনুর রশীদ রাজ, স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকমঃ সারাদেশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে চাঁদ দিগন্তের উপরে ওঠার পর থেকে শুরু হয়ে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে আংশিক গ্রহণ ও ৬টা ৫১মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়।

পূর্ণ চন্দ্রগ্রহণের মধ্যবর্তী অংশ ৭টা ২৯ মিনিটে সংঘটিত হয়। পূর্ণ চন্দ্রগ্রহণ সর্বমোট এক ঘণ্টা ১৬ মিনিট স্থায়ী হবে। রাত ১০টা ৮ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হয়।

অনুসন্ধিৎসু চক্রের ফেসবুক পেইজে পূর্ণ চন্দ্রগ্রহণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা ছিল। এই ক্যাম্প থেকে ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হয়।

ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্র রাজশাহী শাখা ও অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে, অনুসন্ধিৎসু চক্র পঞ্চগড় শাখা পঞ্চগড় জেলা প্রশাসন আইসিটি বিভাগের সহযোগিতায় পঞ্চগড় সদর সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণে ও অনুসন্ধিৎসু চক্র বরিশাল শাখা বরিশাল বিএম কলেজ খেলার মাঠে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।

উল্লেখ্য, গত বছর আকাশে বিশেষ কোনো গণ্ডগোল দেখা না গেলেও কিছু কিছু বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে। কিন্তু এ বছর আটটি আশঙ্কা দেখা দিয়েছে আকাশে।

২০১৮ সালে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, উল্কা বৃষ্টি, ধূমকেতু সংঘর্ষসহ অনেক খেলা দেখাবে আকাশ। ৩১ জানুয়ারি রয়েছে চাঁদের পূর্ণগ্রহণ। ৭ ও ৮ মার্চ এক রেখায় দেখা যাবে শনি, মঙ্গল ও বৃহস্পতিকে। ১৫ জুলাই চাঁদের কাছাকাছি আসবে শুক্র। যা সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকায়।

বছরের অষ্টম মাসে রয়েছে একমাত্র সূর্যগ্রহণ। ১১ অাগস্ট আংশিক সূর্যগ্রহণের সম্ভাবনা রয়েছে। এদিন সূর্যের ৩৭ শতাংশ ঢেকে দেবে চাঁদ। মজার বিষয় হচ্ছে- ১২ অাগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোর রাত পর্যন্ত আকাশজুড়ে চলবে উল্কাপাত। সবশেষে ১২ ডিসেম্বর হবে ধূমকেতুর সংঘর্ষ।

বিশেষজ্ঞরা বলছেন, গত পাঁচ বছরে এমন ঘটনা দেখা যায়নি। এক বছরেই আকাশজুড়ে আটটি উল্লেখযোগ্য ঘটনা সত্যিই অভাবনীয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,