মোবাইল অ্যাপ এর বিজ্ঞাপনের মডেল হলেন নায়লা নাঈম

nayla nayem new tvcসম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: এটি কোন পোশাক, প্রসাধনী, ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিংবা খাদ্য দ্রব্যের বিজ্ঞাপন নয়। মোবাইল অ্যাপ এর জন্য নির্মিত হচ্ছে ভিন্ন ধাঁচের একটি বিজ্ঞাপন। Android অথবা Apple এর app store থেকে বিনামূল্যে Download করা যাবে এই অ্যাপটি। অ্যাপ এর নাম দেয়া হয়েছে “Yess”. Yess মূলত একটি Discount ভিত্তিক অ্যাপ। এই অ্যাপস এর স্লোগান রাখা হয়েছে  “Yess যেখানে Discount সেখানে”। Yess অ্যাপ ব্যবহারকারীরা ডিসকাউন্ট পাবে বিভিন্ন সেক্টরে। Yess রেজিস্টার্ডকৃত ফ্যাশন হাউজ, পার্লার, ফুড কোড, রেস্টুরেন্ট, সুপারশপ সহ বিভিন্ন জায়গায় Discount পাবেন অ্যাপস ব্যবহারকারীরা। আর এই অ্যাপটি তৈরি করেছেন একটি বেসরকারী প্রতিষ্ঠান।

Yess App প্রচারের উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে বড় আয়োজনের একটি বিজ্ঞাপন। যেখানে প্রধান মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম। এর আগে তিনি বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনচিত্রে অংশ নিলেও অ্যাপস ভিত্তিক কোন প্রোডাক্টে এবারই প্রথম কাজ করছেন নায়লা নাঈম। বিজ্ঞাপনে অংশ নেয়া নিয়ে নায়লা নাঈম জানান, ভালো একটা কাজ হবে বলে মনে করছি। তাই এই অ্যাপস এর বিজ্ঞাপনে কাজ করতে আগ্রহী হয়েছি। আর আমার ধারনা অ্যাপসটি ব্যবহারকারীদের জন্য নতুন দরজা খুলে দেবে। অ্যাপস এর মাধ্যমে Discount আমাদের দেশে এটাই প্রথম। আর এমন একটি অ্যাপস এর মডেল হতে পেরে আমি আনন্দিত।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কিস্তিমাৎ ও মুসাফির সিনেমার নির্মাতা আশিকুর রহমান। বিজ্ঞাপনটিতে নায়লা নাঈম ছাড়াও কাজ করেছেন আনন্দ খালেদ ও শরিফুল। রাজধানীর বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে বিজ্ঞাপনটির শুটিং। খুব শীঘ্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে নায়লা নাঈমের নতুন এই বিজ্ঞাপনটি।

Discount ভিত্তিক অ্যাপসটি পেতে আপনার মোবাইল ফোনের App Store এ যেতে হবে অথবা ভিজিট করুন www.yess.com.bd

 

মাকে নিয়ে একটি অসাধারণ ভিডিও….

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,