স্বত:স্ফূর্ত ভাবে কানাডার মন্ট্রিয়লে মহান বিজয় দিবস উদযাপন

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম:  ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ল যথাযথ মর্যাদা ও স্বত:স্ফূর্ততার সাথে কানাডার মন্ট্রিয়লে মহান বিজয় দিবস উদযাপন করেছে।এসোসিয়েশনের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী পরিচ্ছন্ন প্রানবন্ত ও জমজমাট এ অনুষ্ঠানটি শতকন্ঠে জাতীয় সঙ্গীত মুক্তিযোদ্ধাদের সম্মাননা কবিতা আবৃত্তি নৃত্যালেখ্য ৭১’র গান অতিথি শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত বিচিত্রা এবং নৈশভোজ দিয়ে সাজানো ছিল গত ১৬ ডিসেম্বর শনিবার পার্কভিউ হলে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্হিতিতে শতকন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বিশেষ ভাবে সম্মান জানান সংগঠনের কর্মকর্তারা। প্রিয়শিল্পী মাহবুব ভুইয়ার বিশেষ পরিবেশনায় ছিল ৭১’র গান। স্মৃতি ডি কস্তার পরিবেশনায় ছিল বিশেষ নৃত্যালেখ্য। সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমদের পরিচালনায় নাজনীন নীশার উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করে সাফিনা করিম, কামরুজ্জামান, তিতলি বড়ূয়া, শাহ মো ফায়েক ও ঐথিক খান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন তৌফিকুর রহমান রাঙ্গা। সবশেষে বিচিত্রানুষ্ঠানে ছিল পাভেল ও বাংলাদেশের জনপ্রিয় ফোক শিল্পী চুমকির অনবদ্য পরিবেশনা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান সাধারন সম্পাদক হাফিজুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধায়নে ছিলেন ছিলেন কাজী শহিদ, রশীদ খান, জাহিদ কমল, কামাল হাসান, মাহবুব শিকদার পাপিয়া সমীর ও মজিবর রহমান নুরুজ্জামান দুলাল ব্যাবস্থাপনায় ছিলেন নাজমুল হাসান সেন্টু, মিজান রহমান মোরসালিন নীপু, গাজী ইন্ড হাসান, প্রমুখ নৈশভোজের মাধ্যমে পরিচ্ছন্ন ও সফল এ অনুষ্ঠানটি শেষ হয়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।