নবান্ন উৎসবের আমেজে শাকিব খান

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: নবান্ন উৎসবের আমেজে এবার দেখা যাবে শাকিব খানকে। লাল-সাদা পাঞ্জাবি, সাদা পাজামা পরে গলায় রঙিন মাফলার ঝুলিয়ে ঢাক বাজাচ্ছেন শাকিব। এমন একটি ছবি প্রকাশ করেছেন নির্মাতা রাশেদ রাহা।ভারতের হায়দরাবাদে শুটিং চলছে ‘নোলক’ সিনেমার। ছবিটিতে অভিনয় করছেন শাকিব খান ও ববি হক। এই ছবির ‘শীতলপাটি’ নামের একটি গানের শুটিং সম্পন্ন হয়েছে।

‘শীতল পাটির পাতা হাসে, হাসে মাটির হাঁড়ি, আমন ধানের মাড়াই হাসে, হাসে তাঁতের শাড়ি’ এমন কথার গানটি গেয়েছেন আসিফ আকবর। গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, সুর করেছেন আহমেদ হুমায়ূন।নির্মাতা রাশেদ রাহা জানান, গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এ মাসের ১ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং চলছে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্রটির শুটিং চলবে।চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। টানা ১২ দিন শুটিং হয়েছে ভারতে। এ মাসের শেষের দিকে নোলক টিমের সদস্যদের দেশে ফেরার কথা রয়েছে।সম্প্রতি ব্যক্তিজীবনের জটিলতায় আলোচিত হয়েছেন শাকিব খান। স্ত্রী অপু বিশ্বাসকে তিনি ডিভোর্স দিয়েছেন। গত ২২ নভেম্বর ডিভোর্স পেপারে সাক্ষর করে ভারতে যান শাকিব। অন্যদিকে ডিভোর্সের কথা শোনার পর বিস্ময় প্রকাশ করেছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে পরিবার ও আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।