দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন সাংবাদিক আশরাফুল আলম

21762001 1484859644924192 2787978385644924567 nবিনোদন ডেস্ক।।
বাংলাদেশের জনপ্রিয় শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক রাকিব মোসাব্বির এর দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন মডেল, অভিনেতা ও সাংবাদিক আশরাফুল আলম। সাংবাদিক আশরাফুল আলম বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিক আমাদের কন্ঠ এ কর্মরত আছেন। এছাড়া তিনি একাধিক অনলাইন নিউজ পোর্টাল এর কিশোরগঞ্জ ভৈরব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আশরাফুল আলম জানান- সাম্প্রতিক আলোচিত ও জনপ্রিয় গায়ক রাকিব মোসাব্বির এর দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। মিউজিক ভিডিও দুইটি নির্মাণ করেছেন রাকিব মোসাব্বির নিজেই। আশরাফুল আলম যে দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন তার একটি গানের শিরোনাম হল “আমাকে জড়িয়ে রাখো”, যে গানটি লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিক ও গীতিকার রেজাউর রহমান রিজভী এবং আরেকটি “প্রাণবন্ধু” শিরোনামের গানটি লিখেছেন রাকিব মোসাব্বির। দুইটি গানের সুর, সংগীত ও গায়কী রাকিব মোসাব্বির এর। একই মিউজিক ভিডিও দুইটিতে রাকিব মোসাব্বির, আনিকা, সাগর রহমান, সাইদুর রহমান বাবলু’সহ আরও একাধিক অভিনয় শিল্পীর সাথে অভিনয় ও মডেলিং করেছেন আশরাফুল আলম। খুব শীঘ্রই বাংলাদেশের লিজেন্ড কোম্পানী লেজার ভিশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান দুইটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে বলে জানান মডেল, অভিনেতা ও সাংবাদিক আশরাফুল আলম।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।