জাতীয় আইসিটি দিবস ১২ ডিসেম্বর

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম:  ডিজিটাল বাংলাদেশের ধারণা স্মরণীয় করে রাখতে সরকার ১২ ডিসেম্বরকে আইসিটি দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বিফ্রিং এ জানান, সভায় ১২ ডিসেম্বরকে আইসিটি দিবস হিসেবে উদযাপনের একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
তিনি বলেন, ১২ ডিসেম্বরকে জাতীয় আইসিটি দিবস হিসেবে প্রতি বছর উদ্যাপন করা হবে এবং প্রজ্ঞাপন অনুযায়ী এটি ‘খ’ শ্রেণির দিবস হিসেবে উদ্যাপিত হবে।
সচিব বলেন, দেশ আইসিটি খাতে অনেক এগিয়ে গিয়েছে, আমরা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে ৭ম/৮ম অবস্থানে রয়েছি।
সরকারিভাবে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী ইসতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারণাটি ঘোষণা করে। এজন্য এই দিনটিকে স্মরীণয় করে রাখতে সরকার ১২ ডিসেম্বরকে জাতীয় আইসিটি দিবস হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,