রাতারগুলের ১৩১ একর ভূমি উদ্ধার করেছে বনবিভাগ

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: সিলেটে অবস্থিত দেশের একমাত্র মিষ্টি পানির জলার বন ‘রাতারগুল’র বেদখলে থাকা ভূমি উদ্ধারে নেমেছে বনবিভাগ। এরই ধারাবাহিতকায় জলার বন এলাকার পূর্ব মহেষখেড় মৌজায় ১৩১ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

২০ নভেম্বর সোমবার বনবিভাগ ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত ভূমি চিহ্নিত করা হয়।

সিলেট বনবিভাগের সারী রেঞ্জের কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমদ বলেন, ‘রাতারগুলের মোট ভূমির পরিমান ৩ হাজার ৩শ’ ২৫ একর। বিগত কয়েক দশক ধরে প্রায় ১ হাজার একর জমি বেদখল হয়ে আছে। সোমবার বনের বহিরাংশের পূর্ব মহেষখেড় মৌজার ১৩১ একর জমি পুলিশের সহযোগিতায় স্থানীয়দের দখল থেকে সমঝোতার মাধ্যমে উদ্ধার করেছে বনবিভাগ।’

তিনি আরও বলেন, ‘সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলামের প্রচেষ্টায় এবং স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় বেদখল হওয়া এই জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।উদ্ধারকৃত জমি সীমানা প্রাচীরের মাধ্যমে চিহ্নিত করে বনায়ন কর্মসূচি শুরু করা হয়েছে। উদ্ধার করা জমিতে হিজল, করচ, জারুল, মুর্তাসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষাধিক গাছ রোপন করা হবে।’

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,