গেইল-ম্যাককালামের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন রংপুরের

হামিম রাফি , নিউজ ডেস্কঃ এবারের বিপিএলে সবচেয়ে চমকজাগানিয়া দল গড়েছে রংপুর রাইডার্স। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরার মতো ক্রিকেটের ফেরিওয়ালাদের দলে ভিড়িয়েছে দেশের সর্ব-উত্তরের দলটি। তবে প্রথম কয়েকটি ম্যাচে প্রত্যাশামতো খেলতে পারেনি দলটি। একটি মাত্র ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। তবে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন গেইল-ম্যাককালাম ও কুশল পেরেরা। দলের প্রধান তিন ব্যাটসম্যানকে পেয়ে এখন ধারাবাহিকভাবে জয়ের আশা করছে দলটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ক্রিকেটার-অফিশিয়ালদের সম্মানে ডিনার পার্টির ব্যবস্থা করে রংপুর রাইডার্স। এখানেই পরের ম্যাচগুলোতে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ক্রিকেটাররা। ডিনার অনুষ্ঠানের একটি খণ্ড অংশ ফেসবুক লাইভে শেয়ার করে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে বেশ কয়েকজন ক্রিকেটারকে কথা বলতে দেখা গেছে।

ওয়েস্ট ইন্ডিজের তারকা বোলার স্যামুয়েল বদ্রি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমাদের সঙ্গে থাকুন। পরের ম্যাচে আরো শক্তিশালী হয়ে ফিরব আমরা।’ দলের মেন্টর নাজমুল আবেদীন ফাহিমও বদ্রির সুরে সুর মিলিয়ে পরের ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক ও ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানও পরের ম্যাচে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে গত বুধবার ঢাকায় পৌঁছে জয়ের আশাবাদ ব্যক্ত করেন দলের অন্যতম প্রধান তারকা ব্রেন্ডন ম্যাককালামও। এই কিউই ব্যাটসম্যান বলেন, ‘আমাদের দলটা দারুণ। আমি নিশ্চিত, একে অপরের সঙ্গে মানিয়ে নিলে ম্যাচের ফলাফলটাও ভালো হবে।’ জয়ের টোটকাটাও দিয়ে রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি বলেন, ‘মাত্র তিনটি ম্যাচ হয়েছে। সামনে আরো অনেকগুলো ম্যাচ আছে। ভয় পেলে চলবে না। আমাদের মাথা ঠান্ডা রেখে সামনে দিকে এগুতে হবে।’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।