শাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমা

রোমান্টিক ঘরানার গল্প নিয়ে এই ছবির কাহিনি। গল্পের কারণেই ছবিটি নির্মাণে আগ্রহী হয়েছেন বলে জানান ছবির প্রযোজক শাকিব খান।

ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘২০-২৫ দিন আগে শুধু ছবিতে অভিনয়ের ব্যাপারে গল্পটি নিয়ে পরিচালক হিমেল আশরাফ আমার কাছে আসেন। চিত্রনাট্যটি শোনার পর আমি কিছুটা অবাক হয়ে যাই! খুব ভালো লেগে গেল গল্প। হিমেলকে বললাম, আমার নিজ ঘর থেকেই ছবিটি নির্মাণ করতে চাই। তিনি রাজি হয়ে গেলেন। তাঁকে কাজটি নিয়ে এগোতে বলি।’

শাকিব খান আরও বলেন, ‘আমার এসকে ফিল্মস থেকে প্রথম ছবি নির্মাণ করার পর মাঝে অনেক সময় গেছে। এমন একটি গল্পের জন্যই এত দিন অপেক্ষা করছিলাম।’

এ ব্যাপারে ছবির পরিচালক হিমেল বলেন, ‘শাকিব ভাই তাঁর শত ব্যস্ততার মাঝেও প্রায় তিন ঘণ্টা সময় নিয়ে চিত্রনাট্যটি শুনেছেন। গল্পটি এতটাই ভালো লেগেছে যে তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গল্পটি নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছেন। আমার জন্য এটি বড় পাওয়া।’

ছবিটির চিত্রনাট্য নিয়েও আলাদা গল্প আছে। বছর দুয়েক আগে কক্সবাজারে সমুদ্রে নেমে নিখোঁজ হওয়া চিত্রনাট্যকার ফারুক হোসেনের সর্বশেষ লেখা অসমাপ্ত চিত্রনাট্য এটি। পরে এটির পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন ছবির পরিচালক হিমেল আশরাফ।

হিমেল বলেন, ‘ফারুকের দুটি অসমাপ্ত চিত্রনাট্য এক জায়গায় করে নিজের মতো করে তৈরি করেছি চিত্রনাট্যটি।’

বছর দেড়েক আগে এসকে ফিল্মস থেকে প্রিয়া রে নামে একটি ছবি নির্মাণ করতে চেয়েছিলেন শাকিব খান। সেই সময় তাঁর বিপরীতে নতুন একজন নায়িকা নিয়ে চমক দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে আর কাজটি হয়নি।

এবার শাকিবের বিপরীতে কে থাকছেন? মুখ খুললেন না শাকিব। এবারও চমক রাখলেন নবাব–খ্যাত এই অভিনেতা। বললেন, ‘অনেক দিন পর ছবি প্রযোজনা করব আর চমক থাকবে না, তা কি হয়! অপেক্ষা করুন, শুটিংয়ের আগেই তা জানতে পারবেন।’

ছবির পরিচালক জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুতে হবে শুটিং।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।