অবাক করলেন সুষ্মিতা

91047 sushmitaaaসামেনই তার ৪২তম জন্মদিন। তাতে কী? নিজের জন্য নতুন লক্ষ্যমাত্রা সেট করে ফেলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। নিজের শারীরিক ফিটনেস নিয়ে নতুন মিশনে নেমেছেন তিনি। আর তার মাধ্যমেই ঝড় তুললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলতি মাসের ১৯ তারিখ সুস্মিতার জন্মদিন। তার আগে মনের মতো করে ফের নিজের শরীরকে গড়ে তুলতে চান এ নায়িকা।সেই লক্ষ্যে যে তিনি কঠিন পরিশ্রম করছেন, তার প্রমাণ দিতেই ইন্সটাগ্রামে নিজের অ্যাবসের ছবি পোস্ট করেছেন সুস্মিতা। আর এর মাধ্যমে রীতিমত অবাক করলেন এ নায়িকা। কারণ এমন অ্যাবসও যে তার আছে, তাও এই বয়সে সেটা অনেকেই ধারণা করতে পারেননি। ইতিমধ্যেই তার এ ছবি ভক্তকূলের মধ্যে রীতিমতো ভাইরাল হয়েছে। গত বেশ কয়েকমাস ধরেই ব্যাপক শারীরিক কসরত করছেন তিনি। নিয়মিত জিম করছেন, সাঁতার কাটছেন। এ বিষয়ে ইনস্টাগ্রামে সুস্মিতা লিখেছেন, প্রচুর ঘোরাঘুরির পরে আবার  ট্রেনিং শুরু করলাম। ৪২তম জন্মদিনের আগেই আমি নিজের শরীরকে মনের মতো করে গড়ে তুলতে চাই। অনেকেই হয়তো বলবেন, এটা সম্ভব না। আমি বিষয়টাকে সোজা-সরল রাখতে চাই। এক একটা বছর বাড়ার সঙ্গে সঙ্গে আমি আমার মুখ বা শরীরের প্রতিটি বলিরেখা উপভোগ করি। এসবই আমি অর্জন করেছি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।