‘ধুম-৪’-এ থাকছেন না শাহরুখ

হামিম রাফি, নিউজ ডেস্কঃ কয়েক দিন আগেই বলি-পাড়ায় জোর গুঞ্জন চলছিল, আমির খানের পর ধুম-৪-এর খলনায়কের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ‘ডন’খ্যাত অভিনেতা শাহরুখ খান। তবে গতকাল নিজের জন্মদিন উপলক্ষে আয়োজন করা এক সংবাদ সম্মেলনে সব গুজব উড়িয়ে দিয়ে শাহরুখ সাফ জানিয়ে দেন, আপাতত ধুম-৪ চলচ্চিত্রে অভিনয় করার কোনো সম্ভাবনা নেই তাঁর।

জুম টিভির খবরে প্রকাশ, ‘ধুম-৪’ তো দূরে থাক, ইদানীংকালে যশ রাজের সঙ্গে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি শাহরুখ। বরং তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন আনন্দ এল রায়ের পরবর্তী ছবি নিয়ে, যেখানে বামন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, “আমি যশরাজের কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। কারণ, বর্তমানে আমি আনন্দ এল রায়ের পরবর্তী ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত। ছবিটির শুটিং অনেক দিন ধরেই চলবে এবং এখন আমি এই ছবিতেই মনোযোগ দিতে চাই এবং এটা শেষ করেই পরবর্তী কাজে হাত দিতে চাই। একই সঙ্গে আমি ক্যাটরিনা ও আনুশকা শর্মার সময়ও নষ্ট করতে চাই না। কারণ ক্যাটরিনা এই ছবির পাশাপাশি ব্যস্ত রয়েছে ‘থাগস অব হিন্দুস্তান’ চলচ্চিত্র নিয়ে। অন্যদিকে আনুশকা ‘সুঁই ধাগা’ ছবিটির শুটিং শুরু করতে যাচ্ছে।”

২০০৪ সালে মুক্তি পায় ‘ধুম’ চলচ্চিত্রের প্রথম খণ্ড। যেখানে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া, এশা দেওল, রিমি সেন। খলনায়কের চরিত্রে ছিলেন জন আব্রাহাম। ব্যাপক জনপ্রিয় এই ছবিটির দ্বিতীয় খণ্ড ‘ধুম-২’ মুক্তি পায় ২০০৬ সালে। দ্বিতীয় খণ্ডে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন হৃত্বিক রোশন। ছবিটির সর্বশেষ খণ্ড ‘ধুম-৩’ মুক্তি পায় ২০১৩ সালে। এবার খলনায়ক এবং একই সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেন আমির খান।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।