নিষেধাজ্ঞা শেষ : পদ্মা মেঘনায় ইলিশ ধরা শুরু

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: ইলিশ আহরণের বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গতকাল মধ্যরাত থেকে পদ্মা- মেঘনায় ইলিশসহ সব ধরনের ধরছে জেলেরা। পহেলা অক্টোবর থেকে ২২ অক্টোবর এ বাইশ দিন ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম হওয়ায় সরকার পদ্মা-মেঘনার ১০০ শত কিলোমিটার এলাকা মাছের অভয়াশ্রম ঘোষণা দিয়ে সব রকম মাছ ধরা নিষিদ্ধ করে। এ ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে প্রতিবছর প্রশাসন অভিযান চালায়। এবারের অভিযানে জাল-নৌকাসহ আটক ১১৮ জেলেকে জেল জরিমানা করা হয়। এই সময় ইলিশের আড়তগুলো ছিলো অনেকটাই মাছ শূন্য।
জেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, চাঁদপুরে ইলিশ সম্পদ রক্ষায় গঠিত জেলা ও উপজেলা টাস্কফোর্স এবার পদ্মা-মেঘনায় একশতটি অভিযান পরিচালনা করে ১শ’ ৪৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ১০৭টি মামলা দায়ের করেছে। ৯০জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পাঠানো হয় কারাগারে। ২৮ জনের নিকট জরিমানা আদায় করা হয় ১ লাখ ১৩ হাজার টাকা। জব্দ করা হয় ৭ লাখ ৬৪ হাজার ৯শ’ মিটার কারেন্টজাল এবং ২ হাজার ৪শ’ কেজি ইলিশ। নিষেধাজ্ঞার বাইশ দিনের জন্যে বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় জেলার চার উপজেলার ৩৬ হাজার ৫৭৫জন জেলেকে ২০ কেজি করে মোট ৭ ৩১.৫ মে: টন চাল দেয়া হয়েছে। এছাড়া বিকল্প কর্মসংস্থান হিসেবে ৮৬০জন জেলেকে পশু পালনের জন্যে ছাগল ও সেলাই মেশিন দেয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান জানান, অক্টোবরের ভরা পূর্ণিমায় গভীর সমূদ্র থেকে ইলিশ মিঠা পানিতে ডিম ছাড়ার জন্যে নদ নদীতে চলে আসে। তাই নির্ধারিত সময়ের মধ্যে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার নদ নদীতে ইলিশ মাছ শিকার বন্ধ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। গত বছরের চেয়ে এবার জেলে আটকের ঘটনা ঘটেছে বেশি। গতবার ৩৬ জন জেলে আটক হলেও এবার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে এবং ২৮ জেলেকে জরিমানা করা হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,