বাঞ্ছারামপুর থানা এলাকা হতে ২১,৩০০ পিস ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও বিয়ার’সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প

PSX 20171019 143724আশরাফুল আলম।। কিশোরগঞ্জ প্রতিনিধি।।

ভৈরব র‍্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব গোপন ক্যাম্প সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামের হোসেন মিয়ার বসত বাড়ীর একটি ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমান মাদকদ্রব্য অবৈধ ভাবে মজুদ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প এর কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল ১৯ অক্টোবর ২০১৭ইং তারিখে রাত সাড়ে ১২ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী-১। মনোয়ারা বেগম (৬০), স্বামী- হোসেন মিয়া, সাং- মরিচা, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে গ্রেফতার পূর্বক তার বসত বাড়ি তল্লাশী করে ২১,৩০০ পিস ইয়াবা, ০৭ বোতল বিয়ার, ৪৩ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা, মাদক বিক্রির ২৬,৮৬০ টাকা ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৯ টি মোবাইল সেট উদ্ধার করেন। এ সময়ে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১। সবুজ মিয়া (৩০), পিতা- হোসেন মিয়া। ও ২। রুবেল মিয়া (২৬), পিতা- হোসেন মিয়া সর্ব সাং- মরিচা, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাক্ষ্মণবাড়িয়া কৌশলে পালিয়ে যায়। উক্ত মাদকদ্রব্য সমূহের আনুমানিক মূল্য ৮৬ লক্ষ টাকা। ধৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪)ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ)/৩(খ)/৭(ক)/২২(গ)/২৫ ধারা মোতাবেক ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। একই সাথে পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ।

PSX 20171019 143836

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।