সিলেটে ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক, হামিম রাফিঃ সিলেটে ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার রাতে নগরীর শাহপরাণ থানায় নিহতের বাবা আখলু মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মামলায় রায়হান চৌধুরী,ছাত্রলীগকর্মী তোফায়েল আহমদ ও তাঁর ভাই ফখরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

আক্তার হোসেন আরো জানান, বুধবার ভোরে ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে তোফায়েল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত সোমবার তোফায়েলের ভাই ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার বিকেলে নগরীর টিলাগড় এলাকায় জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে চালানো এক হামলায় ছুরিকাঘাতের শিকার হন ওমর মিয়াদ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় নাসিম নামের আরো এক ছাত্রলীগ কর্মী আহত হন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।